রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
Headline :
লালমনলালমনিরহাট রেল ডিভিশনে লুটপাট করে খাচ্ছে চাচা ভাতিজা। ৪. ৭.২০২৬ লালমনিরহাট জেলা প্রতিনিধি। লালমনলালমনিরহাট রেল ডিভিশনে লুটপাট করে খাচ্ছে চাচা ভাতিজা। ৪. ৭.২০২৬ লালমনিরহাট জেলা প্রতিনিধি। কালিয়াকৈরে রুমাইসা জেনারেল হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় চট্টগ্রামে রডবোঝাই ট্রাক বিলে পড়ে ৩ শ্রমিক রডচাপায় আহত *যশোর ও ফরিদপুরে পৃথক দুটি অভিযান চালিয়ে যশোরের চাঞ্চল্যকর প্রতিবন্ধী আনোয়ার হোসেন হত্যা মামলার এজাহার নামীয় প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ যশোর ও ভাটিয়াপাড়া ক্যাম্প* দৈনিক বাংলার সংসার ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা *সাতক্ষীরা জেলার শ্যামনগর থেকে ৭১২ বোতল উইনকেরিক্স, ৯৪১ বোতল এসকাফ, ২২৮ বোতল ফেয়াড্রিলসহ সর্বমোট ১,৮৮১ বোতল ফেন্সিডিল এবং ১৪৮০ পাতা ভারতীয় ঔষধ, ৯৬ হাজার প্যাকেট ভারতীয় পাতা বিড়িসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা।* গাইবান্ধায় ডিবির মাদকবিরোধী অভিযানে ইয়াবা সেবনের অভিযোগে দুইজন গ্রেপ্তার সেই তহশীলদারের বদলী,রেজিস্ট্রার খাতা ছেঁড়ার পেছনে রহস্য কি! কুড়িগ্রামে গ্যাসবাহী ট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৪ বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার আন্দোলন শুরু হয়েছে: মির্জা ফখরুল মাদক, জুয়া, যৌতুক ও বাল্যবিয়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান।

চট্টগ্রামে রডবোঝাই ট্রাক বিলে পড়ে ৩ শ্রমিক রডচাপায় আহত

Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬

চট্টগ্রামে রডবোঝাই ট্রাক বিলে পড়ে ৩ শ্রমিক রডচাপায় আহত

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিলে পড়ে গেলে তিন শ্রমিক ট্রাক ভর্তি রডের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়েছেন। ৩ জুলাই(শুক্রবার) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার পিএবি সড়কের বড়উঠান ডাকপাড়া এলাকায় শরাফত অ্যান্ড ব্রাদার্স পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন বাঁশখালীর আক্তার হোসেন (৪২), হামিরচরের রাসেল (৩৫) ও পেকুয়ার বাহাদুর (৩৮)। তারা সবাই ট্রাকের শ্রমিক।
স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম শহর থেকে আট টন রড নিয়ে কেএসআরএমের একটি ট্রাক আনোয়ারার দিকে যাচ্ছিল। ডাকপাড়া এলাকায় পৌঁছালে ট্রাকটির ব্রেক বিকল হয়ে চালক নিয়ন্ত্রণ হারান। একপর্যায়ে ট্রাকটি উল্টে পাশের বিলে পড়ে যায়। এ সময় চালক ও হেলপার লাফ দিয়ে প্রাণে রক্ষা পেলেও তিন শ্রমিক রডের নিচে চাপা পড়েন।
খবর পেয়ে কর্ণফুলী মডার্ন ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের জীবিত উদ্ধার করেন। পরে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কর্ণফুলী মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ইসমাইল হোসেন বলেন, খবর পাওয়ার ১৫ মিনিটের মধ্যে তিন শ্রমিককে উদ্ধার করা হয় এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।
কর্ণফুলী থানার ওসি মো. ইফতেখার উদ্দিন বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


More News Of This Category