এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :
উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল উদ্দিন এর রুহের মাগফেরাত কামনায় ১৭ মার্চ (২৭ রমজান মঙ্গলবার) মীরসরাই কলেজ মাঠে বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে ইফতার মাহফিল, আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
মীরসরাই উপজেলা বিএনপি'র সাবেক আহবায়ক আবদুল আউয়াল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মীরসরাইয়ের নবনির্বাচিত এমপি নুরুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি'র সাবেক যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।
এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- উপাধ্যক্ষ আতিকুল ইসলাম লতিফী, সালাহ্ উদ্দিন সেলিম চেয়ারম্যান, মোহাম্মদ আলমগীর, আজিজুর রহমান চৌধুরী, গাজী নিজাম উদ্দিন, মঞ্জুর মোর্শেদ ভূঁইয়া কনক, আমিনুল ইসলাম তৌহিদ, সরোয়ার উদ্দিন সেলিম, দিদারুল আলম মিয়াজি প্রমুখ।
পরে ওলামা দল নেতা মাওলানা জমির উদ্দিন এর মাধ্যমে যুবদল নেতা মরহুম কামাল উদ্দিন এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.