সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
Headline :
পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

ঘুষ-দুর্নীতিতে জিরো টলারেন্স: রাজিবপুর প্রশাসনের সঙ্গে মতবিনিময় এমপি মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক।

Update : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

জিয়াউর রহমান জিয়া , রাজিবপুর ( কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ

আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান-এর সাথে উপজেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতাদের এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২৩ ফেব্রুয়ারি বেলা ১১ টায় চর রাজিবপুর উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভাটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জনাব মো. মোস্তাফিজুর রহমান উপজেলার সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক গতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।এমন কি কোন ঘুষ দুর্নীতিতে জিরো টলারেন্স।

তিনি বলেন, “চর রাজিবপুরের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে দল-মত নির্বিশেষে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

সরকারি পরিষেবা যেন সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছায়, সে বিষয়ে তিনি কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.এফ.এম শামীম মহোদয় এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ও উপস্থিত ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন

সায়েকুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। মুছা মিয়া অফিসার ইনচার্জ (ওসি), চর রাজিবপুর থানা।

উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। উপজেলা জামায়াতের আমির আবুল বাশার মোঃ আব্দুল লতিফ। জামাত ও বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক নেতারা ও গণ্যমান্য ব্যক্তিরা।

মুক্ত আলোচনায় বক্তারা উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা এবং চরাঞ্চলের মানুষের নানাবিধ সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। সংসদ সদস্য অত্যন্ত ধৈর্য সহকারে সকলের কথা শোনেন এবং পর্যায়ক্রমে অগ্রাধিকার ভিত্তিতে সকল জনগুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের জোরালো আশ্বাস প্রদান করেন। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও হৃদ্যতাপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।

জিয়াউর রহমান জিয়া
০১৭০৭৪৫১০৩০


More News Of This Category