বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

গোবিন্দগঞ্জে সারা রাত অভিযান: দেশীয় অস্ত্র ও মাদকসহ চার শীর্ষ সন্ত্রাসী আটক

মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি:
Update : শনিবার, ৫ জুলাই, ২০২৫

মোঃ মিঠু মিয়া, গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের হীরকপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও প্রযুক্তি সামগ্রীসহ চারজন শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে যৌথ বাহিনী।

বৃহস্পতিবার (৪ জুলাই) দিবাগত রাতে গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানটি চলে পুরো রাতব্যাপী। হীরকপাড়ার আজাদের বসতবাড়ির পিছনের একটি স্থানে মাটি খুঁড়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আটক চার সন্ত্রাসী হলেন – আজাদ, আসাদ, মোশাররফ ও ছোটন। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত ছিল বলে জানা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, তাদের বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে।

আরও পড়ুনঃ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কুমিল্লা জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা: সভাপতি আজহার, সাধারণ সম্পাদক রাসেল

অভিযানে উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে শতাধিক পিস ইয়াবা ট্যাবলেট, দেশীয় অস্ত্র, একাধিক মোবাইল ফোন, একটি ল্যাপটপ ও একটি নকল পিস্তল। এসব সরঞ্জাম সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

সেনাবাহিনীর এ সফল অভিযানে স্থানীয় জনগণ স্বস্তি প্রকাশ করেছেন এবং গোবিন্দগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত এমন অভিযান চালানোর দাবি জানিয়েছেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


More News Of This Category