শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
Headline :
পদ্ম ফুলের সৌন্দর্যের নীলাভূমি নাগেশ^রীর ডাকনিরপাট পদ্মবিল প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল পানছড়িতে দুর্গাপূজার নিরাপত্তায় বিজিবির ড্রোন নজরদারি ও সার্বক্ষণিক টহল মহপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ বিয়ের আগের দিনই বরের মৃত্যু: গাইবান্ধায় আনন্দ ঘেরা দুই পরিবারে হঠাৎ শোকের ছায়া কালভার্ট আছে, সড়ক নেই: নীলফামারীতে দুই ইউনিয়নের হাজারো মানুষের চরম ভোগান্তি রাণীশংকৈলে অজ্ঞাত মরদেহ উদ্ধার। বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ — মানবতার সেবায়, প্রবাসীর অধিকার রক্ষায়।

গোবিন্দগঞ্জে ইপিজেড বাস্তবায়নে বাধা—পল্লী বিদ্যুতের ৩৮টি অবৈধ সংযোগ বিচ্ছিন্নের দাবি জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি ‘জুলাই যোদ্ধা পরিবার’-এর

মোঃ মিঠু মিয়া, গাইবান্ধা জেলা প্রতিনিধি:
Update : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

মোঃ মিঠু মিয়া, গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইপিজেড প্রকল্পের নির্ধারিত স্থানে পল্লী বিদ্যুতের ৩৮টি অবৈধ সেচ সংযোগ বিচ্ছিন্ন ও দখলদারদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে ‘জুলাই যোদ্ধা পরিবার’।

সোমবার (২৯ জুলাই) বিকেলে গাইবান্ধা জেলা প্রশাসক বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়। এতে সংগঠনের পক্ষে জানানো হয়, গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামারের সরকারি জমিতে এক শ্রেণির ভূমিদস্যু অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে জমি দখল করে রেখেছে। ফলে এই অঞ্চলে ইপিজেড বাস্তবায়ন প্রকল্প মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

আরও পড়ুনঃ নাসিরনগরে পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, অবৈধ বিদ্যুৎ সংযোগ থাকার কারণে প্রকল্প এলাকা উচ্ছেদে জটিলতা সৃষ্টি হচ্ছে এবং সরকারি সম্পত্তি অব্যাহতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত এসব সংযোগ বিচ্ছিন্ন করে প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।


More News Of This Category