বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
Headline :
সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সব পদক্ষেপ নেবে সরকার এমপি মিলন দিনাজপুরে উদ্ধার হওয়া ৩২ কেজি ওজনের প্রাচীন বিষ্ণুমূর্তি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন

গাবতলী কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সফল বার্ষিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

Update : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

মোজাফফর রহমান বগুড়া সিনিয়র রিপোর্টার ঃবগুড়ার গাবতলীতে গাবতলী কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বার্ষিক বৃত্তি পরীক্ষা ২০২৫ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আয়োজিত এ বৃত্তি পরীক্ষায় গাবতলী উপজেলার ৭১টি বেসরকারি স্কুল ও মাদরাসার মধ্যে ৪১টি শিক্ষা প্রতিষ্ঠানের ১,২৮৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষা পরিদর্শকের দায়িত্ব পালন করেন গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক শামসুল আলম। আয়োজকদের পক্ষে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সভাপতি ও হেরাল্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পরিচালক এস এম রাফিউল ইসলাম মোমিন, সাধারণ সম্পাদক ও ডিজিটাল মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজের পরিচালক আব্দুল ওহাব এবং উপদেষ্টা লাইট ফেয়ার ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক ও প্রধান শিক্ষক মো. মিরাজুল ইসলাম মিরাজ। এছাড়াও উপস্থিত ছিলেন চকসেকেন্দার আদর্শ কেজি স্কুলের পরিচালক শফিকুল ইসলাম দুলাল, ইসলামিক পি ক্যাডেট মাদরাসার পরিচালক মাসুম মিয়া, দুর্গাটা চাইল্ড কেয়ার স্কুলের পরিচালক আব্দুর রাজ্জাকসহ অংশগ্রহণকারী ৪১টি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক, প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ। পরীক্ষার সময় উপস্থিত ছিলেন শিক্ষার্থীর অভিভাবকগণ। তারা বলেন, এই ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের পড়ালেখায় আগ্রহ বাড়ায়, আত্মবিশ্বাস তৈরি করে এবং ভবিষ্যতের জন্য তাদের প্রস্তুত করে। আমরা চাই এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।অন্য একজন অভিভাবক যোগ করেন, পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা যাচাই হয় এবং তারা আরও ভালো করার উদ্দীপনা পায়। এতে স্কুলগুলোও মানোন্নয়নে এগিয়ে আসে। বৃত্তি পরীক্ষা উপলক্ষে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে পুরো কেন্দ্রটি এক মিলনমেলায় পরিণত হয়। আয়োজকরা জানান, পরীক্ষার ফলাফল ট্যালেন্টপুল ও সাধারণ—এই দুই গ্রেডে মূল্যায়ন করা হবে। ফলাফল প্রকাশের পর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ, সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হবে। আয়োজকরা আরও জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়ালেখায় উৎসাহ দিতে তারা প্রতিবছর নিয়মিতভাবে এই বৃত্তি পরীক্ষার আয়োজন করে থাকেন এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।


More News Of This Category