রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
Headline :
ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি: লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন—ত্রাণমন্ত্রী দুলু। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার পরকীয়া ও ছাত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মুয়াজ্জিনের বিরুদ্ধে—মসজিদ কমিটির নীরবতায় প্রশ্নবিদ্ধ তদন্ত! আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২

গাবতলীর কাগইলে পুলিশ কর্মকর্তার মারধরে ১ যুবক আহত

রাব্বি হাসান, গাবতলী ভ্রাম্যমান প্রতিনিধিঃ
Update : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

রাব্বি হাসান, গাবতলী ভ্রাম্যমান প্রতিনিধিঃ

বগুড়ার গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নের মীরপুর ভাঙ্গিপাড়া গ্রামে পুলিশের এক কর্মকর্তার মারধরে সোহাগ (২৮) নামের এক যুবক আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৩ জুলাই ২০২৫, বুধবার বিকেলে গ্রামের মৃত শাহীন মোল্লার ছেলে সোহাগের সঙ্গে পুলিশের এটিএসআই (সহকারী টাউন সাব-ইন্সপেক্টর) রেজাউল করিম খোকনের সাথে জমি জমার সংক্রান্তে কথা কাটাকাটির একপর্যায়ে তাকে মারধর করা হয়। এতে সোহাগ গুরুতর আহত হন।

পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুনঃ সাঘাটা থানায় হামলাকারী নিহত যুবকের পরিচয় মিলছে

অভিযুক্ত খোকন বগুড়া রিজিয়ন হাটিকুমরুল থানায় কর্মরত আছেন।
এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে। একজন দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তার দ্বারা একজন সাধারণ নাগরিক আহত হওয়ায় সাধারণ মানুষের মাঝে উদ্বেগ ও ন্যায়বিচারের দাবি উঠেছে।

ভুক্তভোগী জানান তিনি গুরুতর আহত হওয়ায় হাসপাতালে ভর্তি থাকায় তার পরিবারের লোকজন এ বিষয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে।

এ বিষয়ে গাবতলী থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম বলেন, ঘটনাটি জানতে পেরে আমি দ্রুত সেখানেই ইমার্জেন্সি ফোর্স পাঠাই এবং ভুক্তভোগী ছেলেটাকে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেলে পাঠানোর ব্যবস্থা করি তিনি আরো বলেন এ বিষয়ে অভিযোগ পেলে আমরা যথাযথ ব্যবস্থা নিব।


More News Of This Category