মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
Headline :
প্রতারক চক্র হইতে সাবধান। মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার চর বলাকী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঈদুল আজাহা শেষে মহাসড়কে বাড়ছে গাড়ির চাপ, ধীরে ধীরে ফিরছে নানা কর্মজীবী মানুষ। দুগ্ধ খাতকে শক্তিশালী করছে নারী খামারিদের সক্রিয় অংশগ্রহণে । গাইবান্ধার পলাশবাড়ীতে ১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেকজন মাদক সেবনে আটক। জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকীতে লালমনিরহাটে দোয়া ও খাবার বিতরণ। নিউইয়র্কে ‘অ্যল কাউন্টি হোমকেয়ার’র অষ্টম শাখা চালু করলো । দুলাভাইয়ের সাথে বাড়ি ফেরার পথে ঝরল তরুণীর প্রাণ, পুলিশ সদস্য আহত। ঈদকে কেন্দ্র করে মাদক পাচারের চেষ্টা ব্যর্থ, ফুলবাড়ী সীমান্তে ১৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ।

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে জলঢাকায় সাংবাদিকদের মানববন্ধন

জসিনুর রহমানের জেলা প্রতিনিধি নীলফামারী:
Update : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

জসিনুর রহমানের জেলা প্রতিনিধি নীলফামারী:
গাজীপুরের চান্দনা চৌরাস্তায় প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জলঢাকার সকল সাংবাদিক বৃন্দ। শনিবার (৯ আগস্ট)সকাল ১১ ঘটিকায় জলঢাকা থানা চত্বরে আয়োজিত এই মানববন্ধনে জলঢাকাব সাংবাদিকদের পাশাপাশি জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সংবাদকর্মীরাও অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ গফরগাঁও প্রেসক্লাবের উদ্যোগ সাংবাদিক তুহিন হত্যা প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

মানববন্ধনে বক্তব্য দেন জলঢাকা প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান,সাধারণ সম্পাদক শাহাজাহান কবির লেলিন, রিপোর্টাস ইউনিটের সাধারণ সম্পাদক হারুনর রশীদ, সহ- সাধারণ সম্পাদক জসিনুর রহমান,বিভিন্ন ইউনিটের প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।বক্তারা বলেন, “সিসিটিভি ফুটেজে হত্যাকারীদের চেহারা স্পষ্টভাবে শনাক্ত করা গেলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি—এটি উদ্বেগজনক। যদি দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেফতার না করা হয়, তাহলে দেশব্যাপী সাংবাদিক সমাজকে নিয়ে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।”এ হত্যাকাণ্ডে জলঢাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

সাংবাদিক তুহিন ছিলেন উপজেলার মধ্য ভাটিপাড়া গ্রামের পিতা হাসান জমিলের কনিষ্ঠ সন্তান।পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে তিনিই সবচেয়ে ছোট।

আরও পড়ুনঃ অদ্য ৯ আগস্ট, শনিবার দুপুর ১২টা ৩০ মিনিটে বগুড়া গাবতলী পীরগাছা সাবেক পাড়া ফলক উন্মোচন ও মোনাজাতের মাধ্যমে বেগম খালেদা জিয়া মহিলা কলেজের উদ্বোধন অনুষ্ঠিত হয়

২০০৫ সাল থেকে তিনি গাজীপুরের চান্দনা এলাকায় পরিবারসহ বসবাস করছিলেন।পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার গাজীপুর ঈদগাঁ মাঠে জুমার নামাজ শেষে প্রথম জানাজা এবং বাদ আছর নিজ গ্রামে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।


More News Of This Category