সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
Headline :
শ্রীবরদীতে শিশুদের হাম রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন । শিশু সুরক্ষায় সাঘাটায় শুরু হাম—রুবেলা টিকাদান ক্যাম্পেইন। বাংলাদেশ কৃষক লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার শুভেচ্ছা বার্তা অসহায় ব্যক্তির মেয়ের বিয়েতে নগদ অর্থ প্রদান কুরবানির ঈদ ঘিরে মোহনগঞ্জে ‘বুচারদের’ বিশেষ প্রশিক্ষণ গৌরনদী আশকাঠি দূর্ঘটনা প্রতিরোধে স্পীড ব্রেকার নির্মাণের দাবিতে মানববন্ধন। গৌরনদী আশকাঠি দূর্ঘটনা প্রতিরোধে স্পীড ব্রেকার নির্মাণের দাবিতে মানববন্ধন এইচ. এম. তরিকুল ইসলাম প্রতিনিধিঃ গৌরনদী আশকাঠি দূর্ঘটনা প্রতিরোধে স্পীড ব্রেকার নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠানে স্কুল শিক্ষার্থী ও সাধারণ জনগণের দাবি। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত মানবাদিকার ন্যাশনাল প্রেস সোসাইটি এন পি এস এর চেয়ারম্যান ও সাপ্তাহিক আধুনিক সংবাদ পত্রিকার সম্পাদক এবং বিশিষ্ট সমাজ সেবক সাংবাদিক নেতা জনাব মাহাবুবুল ইসলাম এর কিছু কথা। স্বরাষ্ট্র মন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন,বি এন পি কে রাস্তায় নামার ভয় দেখিয়ে লাভ নাই।

গাজীপুরে কালীগঞ্জে ৫ দফা দাবীতে জামায়াত ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মো আলমগীর মোল্লাঃ  / ৬৬ Time View
Update : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

মো আলমগীর মোল্লাঃ

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে এবং পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ ৫ দফা দাবীতে গাজীপুরের কালীগঞ্জে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জামায়াত।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯:৩০ মিনিটে কালীগঞ্জ শ্রমিক কলেজ মাঠে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হাজী আফতাব উদ্দিন আকন্দ এর সভাপতিত্বে সমাবেশে অনুষ্ঠিত হয়।


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. খায়রুল হাসান।

উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অ্যাডভোকেট তাজুল ইসলাম এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী মো. মকবুল হোসাইন, গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর শূরা ও কর্মপরিষদ সদস্য মো. মোখলেছুর রহমান খান, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মোহাম্মদ মাহমুদুল হাসান, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা বদিউজ্জামান,

উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা শিহাব উদ্দিন, কালীগঞ্জ পৌর আমীর আমিমুল এহসান, জাঙ্গালিয়া ইউনিয়ন জামায়াতের আমীর জাকির হোসেন দর্জি, জামালপুর ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ কামরুল ইসলাম, নাগরী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী আবুল হাসনাত প্রমুখ।

আরও পড়ুনঃ সীতাকুণ্ডে গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সে’ এর শিশু শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি
এ সময় বক্তারা বলেন’ ২৪ গণঅভ্যুত্থানে হাজারো মানুষ শহিদ ও আহত হলেও আজ পর্যন্ত জুলাই সনদ ঘোষণা করা হয়নি। অথচ একটি দল নির্বাচনে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এ ছাড়া, পিআর পদ্ধতিতে নির্বাচন না দিলে কোনো নির্বাচন করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন জামায়াত ইসলামী নেতারা।

পরে গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মো. খায়রুল হাসান, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মোহাম্মদ মাহমুদুল হাসান, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হাজী আফতাব উদ্দিন আকন্দ ও কালীগঞ্জ পৌর আমীর আমিমুল এহসান এর নেতৃত্বে সরকারী কালীগঞ্জ শ্রমিক কলেজ প্রাঙ্গণ হতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে একটি বর্নাঢ্য বিক্ষোভ মিছিল বের করে দলটি।

মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এ সময় বিক্ষোভ মিছিলে জামায়াতে ইসলামী ও তার বিভিন্ন ইউনিটের কয়েক হাজার নেতাকর্মীরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category