সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
Headline :
পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

গাইবান্ধা সদর উপজেলার তুলশীঘাটে বাণিজ্য মেলায় লটারির জুয়া বন্ধের দাবিতে সড়ক অবরোধ

গাইবান্ধা জেলা প্রতিনিধি:
Update : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধা সদর উপজেলার তুলশীঘাটে চলমান বাণিজ্য মেলায় লটারির মাধ্যমে জুয়া পরিচালনার অভিযোগে স্থানীয় এলাকাবাসী সড়ক অবরোধ করে প্রতিবাদ করেছেন। বুধবার (৫ নভেম্বর) দুপুরে তুলশীঘাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাণিজ্য মেলায় শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সের লোকজন লটারির নামে জুয়ায় অংশ নিচ্ছে। এতে একদিকে শিক্ষার্থীরা বিপথগামী হচ্ছে, অন্যদিকে পরিবারের আর্থিক ক্ষতি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দেয়।

অবরোধকারীরা বলেন, প্রশাসনের অনুমতি ছাড়া মেলায় লটারির নামে জুয়া চলছে। শিক্ষার্থী ও কিশোররা প্রতিনিয়ত সেখানে ভিড় করছে। দ্রুত এ ধরনের জুয়া বন্ধ না হলে তারা আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

এসময় বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষও অবরোধে অংশ নেন। প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধের কারণে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

খবর পেয়ে গাইবান্ধা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরোধকারীদের শান্ত করেন।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


More News Of This Category