বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
Headline :
সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সব পদক্ষেপ নেবে সরকার এমপি মিলন দিনাজপুরে উদ্ধার হওয়া ৩২ কেজি ওজনের প্রাচীন বিষ্ণুমূর্তি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন

গাইবান্ধা শ্বশুরবাড়ির নির্যাতনে গৃহবধূ আটক, স্বামীর থানায় অভিযোগ

মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি:
Update : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

গাইবান্ধা শ্বশুরবাড়ির নির্যাতনে গৃহবধূ আটক, স্বামীর থানায় অভিযোগ

মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মাদারদহ গ্রামের বাসিন্দা মোঃ আবু মুসা (৩২) তার শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে স্ত্রীকে আটক ও নির্যাতনের অভিযোগ করেছেন। তিনি এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগে তিনি জানান, প্রায় ১০ মাস আগে ইসলামী শরিয়ত মোতাবেক মোঃ লাভলু মিয়ার মেয়ে লাবনী আক্তারের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর দাম্পত্য জীবন সুখেই চলছিল। কিন্তু শ্বশুরবাড়ির লোকজন নানা কৌশলে তাদের সংসার ভাঙার চেষ্টা করে আসছিল বলে অভিযোগ করেন তিনি।

আবু মুসা অভিযোগে আরও উল্লেখ করেন, তার শাশুড়ি মোছাঃ বিলকিছ বেগম পরিকল্পিতভাবে তার স্ত্রীর পাঁচ মাসের গর্ভের সন্তান নষ্ট করে। এরপর গত ১৭ আগস্ট বিকেল ৫টার দিকে স্ত্রীসহ দাওয়াত খেতে গিয়ে তিনি শ্বশুরবাড়ির লোকজনের হাতে অপমানিত ও অপদস্ত হন। পরবর্তীতে আসামিরা তার স্ত্রীকে জোরপূর্বক ঘরে আটকে রাখে এবং তাকে বাড়ি থেকে বের করে দেয়।

তিনি আরও জানান, পরবর্তীতে আসামিরা তার স্ত্রীকে কৌশলে ঢাকায় নিয়ে যায় এবং তাকে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে বাধা দেয়। স্ত্রী জানায়, তাকে জোর করে আটক রাখা হয়েছে এবং নির্যাতন করা হচ্ছে।

স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা ব্যর্থ হওয়ায় শেষ পর্যন্ত থানায় লিখিত অভিযোগ করেন মোঃ আবু মুসা।
সাক্ষী হিসেবে মোছাঃ বিউটি বেগম, মোঃ মেহেদী হাসান ও মোঃ বেলাল হোসেনসহ একাধিক ব্যক্তি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী আবু মুসা প্রশাসনের কাছে তার স্ত্রীকে উদ্ধার ও আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


More News Of This Category