বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

গাইবান্ধায় যৌথবাহিনীর অভিযানে দুই হ্যাকার গ্রেপ্তার

মোঃ মিঠু মিয়া, গাইবান্ধা জেলা প্রতিনিধি:
Update : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

মোঃ মিঠু মিয়া, গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নে যৌথবাহিনীর অভিযানে দুই হ্যাকারকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী।

বৃহস্পতিবার (৩১ জুলাই) গভীর রাতে সেনাবাহিনীর গাইবান্ধা ক্যাম্পের একটি চৌকস দল সাবগছি হাতিয়াদহ গ্রামে অভিযান চালিয়ে সিরাজুল ইসলাম (৩৫), পিতা মৃত বাদশা মিয়া এবং মুন্না (২০), পিতা আব্দুর রশিদ নামের দুইজনকে আটক করে।

অভিযানকালে তাদের কাছ থেকে হ্যাকিং ও প্রতারণার কাজে ব্যবহৃত ৭টি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, ৫টি সিম কার্ড এবং একটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

আরও পড়ুনঃ গাইবান্ধায় তিনটি হোটেলে ১৩ হাজার টাকা জরিমানা

পরবর্তীতে গোবিন্দগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই তাহসিনুর রহমানের তত্ত্বাবধানে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। অভিযানে গোবিন্দগঞ্জ থানার এসআই আসাদুজ্জামান আসাদসহ পুলিশের একটি দল অংশ নেয়।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


More News Of This Category