বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

গাইবান্ধায় বসতবাড়ি দখলের চেষ্টা ও হুমকির অভিযোগ, এলাকায় উত্তেজনা

Update : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
গাইবান্ধায় বসতবাড়ি দখলের চেষ্টা ও হুমকির অভিযোগ, এলাকায় উত্তেজনা

গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধা সদর ৫নং বল্লমঝাড় ইউনিয়নে ৭নং ওয়ার্ড টেংগরজানি গ্রামে পৈতৃক জমিতে বসবাসরত মোছাঃ লাভলী খাতুন উপর সন্ত্রাসী হামলা, ভয়ভীতি প্রদর্শন এবং জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত মোছাঃ লাভলী খাতুন (২৫) গাইবান্ধা সদর থানায় লিখিত অভিযোগ করেছেন।

গাইবান্ধায় বসতবাড়ি দখলের চেষ্টা ও হুমকির অভিযোগ, এলাকায় উত্তেজনা

অভিযোগ সূত্রে জানা গেছে, লাভলী খাতুন তার পিতার পৈতৃক সূত্রে প্রাপ্ত ভোগদখলীয় জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। সম্প্রতি ঝড়ো বাতাসে তার টিনের চাল উড়ে গেলে, গত ২০ মে সকাল ৯টার দিকে তিনি মিস্ত্রি ডেকে ঘরের চাল পুনঃস্থাপনের কাজ শুরু করেন।

লাভলীর দাবি, ওই সময় একই এলাকার আব্দুল হামিদ (৫৩), মাহাম মিয়া (৫৫), সবুজ মিয়া (৩৫) ও সুজন মিয়া (৩০) লাঠি ও লোহার রড নিয়ে ঘটনাস্থলে হাজির হয়ে মিস্ত্রিদের কাজ বন্ধ করে দেন এবং তাদের মারধরের হুমকি দেন। এ সময় তারা জমি দখলের চেষ্টা করেন বলেও অভিযোগ করেছেন তিনি।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং যে কোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন লাভলীর পরিবার। বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এদিকে, গাইবান্ধা সদর থানার একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, তপশীলভুক্ত জমিটি গাইবান্ধা সদর বল্লমঝাড় ইউনিয়ন টেংগরজানি মৌজায়
, জেএল নং-৫৭, খতিয়ান নং-২১, সাবেক দাগ নং-১০৪, হাল দাগ নং-৪২৭, জমি-৩। শতক, দাগ নং-১০৬, জমি-০৮ শতক মোট জমি- ৪৫ শতক তার মধ্যে ০৬ শতক।


More News Of This Category