রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
Headline :
মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধায় পথসভা: ক্লিন ইমেজের মানুষ দেখে নেতা নির্বাচনের আহ্বান সারজিস আলমের

Update : শুক্রবার, ৩০ মে, ২০২৫
গাইবান্ধায় পথসভা: ক্লিন ইমেজের মানুষ দেখে নেতা নির্বাচনের আহ্বান সারজিস আলমের

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধায় আয়োজিত এক পথসভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, “এ পথসভার উদ্দেশ্য জনগণের কথা শোনা, মতবিনিময় করা। এটি কোনো নির্দিষ্ট প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান নয়।” তিনি জনগণকে আহ্বান জানান, “আপনার এলাকার যিনি ক্লিন ইমেজের ও জনকল্যাণে কাজ করতে আগ্রহী, তাকেই ভোট দিন।”

গোবিন্দগঞ্জ চৌরাস্তায় এনসিপির আয়োজিত পথসভায় তিনি আরও বলেন, “উন্নয়নের স্বার্থে কৃষিভিত্তিক কলকারখানা গড়ে তোলা অত্যন্ত জরুরি। গোবিন্দগঞ্জে ইপিজেড নির্মাণে যারা বাধা দেবে, তাদের প্রতিহত করতে হবে।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সারজিস আলম গণমাধ্যম সংস্কার কমিশন গঠনের ওপর জোর দেন এবং সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি তিনি হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান।

এ সভায় আরও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সংগঠক অ্যাড. আলী নাসের খান, যুগ্ম মুখ্য সমন্বয়ক ডা. মাহমুদা মিতু, যুগ্ম মুখ্য সংগঠক আসাদুল্লাহ গালিব, সাদিয়া ফারজানা দিনা, কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান সোহাগ এবং কেন্দ্রীয় সদস্য ফিহাদুর রহমান দিবসসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

এ পথসভা শেষে সারজিস আলম ও অন্যান্য কেন্দ্রীয় নেতারা সাঘাটা, ফুলছড়ি, সুন্দরগঞ্জ, গাইবান্ধা সদর, পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলার এনসিপি আয়োজিত সভাগুলোতেও অংশগ্রহণ করেন।


More News Of This Category