বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

গাইবান্ধায় জামাই-শ্বাশুড়ির গাঁজা কারবার, পুলিশের জালে ধরা উদ্ধার ৪ কেজি ৮শ’ গ্রাম গাঁজা

Update : বুধবার, ২৫ জুন, ২০২৫
গাইবান্ধায় জামাই-শ্বাশুড়ির গাঁজা কারবার, পুলিশের জালে ধরা উদ্ধার ৪ কেজি ৮শ’ গ্রাম গাঁজা

মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অভিনব পন্থায় গাঁজা বহনের সময় জামাই ও শ্বাশুড়িকে আটক করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানা মোড় চারমাথা এলাকায় মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

মোটরসাইকেলের ট্যাংকির ভেতর ও সিটের নিচে লুকিয়ে রাখা ৪ হাজার ৮০০ গ্রাম (৪ কেজি ৮শ গ্রাম) গাঁজা উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে গাঁজা পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ রোহিঙ্গাদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাৎ, অভিযুক্ত ইয়াহিয়া মাহমুদ আটক

আটককৃতরা হলেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ফারুক হোসেন (২৮) ও তার শ্বাশুড়ি নাসিমা বেগম (৪৫)।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, “মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

স্থানীয়রা বলছেন, মাদক পাচারে এখন নানা ধরনের কৌশল ব্যবহার করছে চক্রগুলো। জামাই-শ্বাশুড়ির মাদক পাচারের ঘটনা জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করেছে


More News Of This Category