রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
Headline :
মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধার পার সোনাই ডাঙ্গা গ্রামে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জমি দখলের চেষ্টা, সংঘর্ষে আহত ৮

Update : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

মোঃ মিঠু মিয়া,গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের পার সোনাই ডাঙ্গা গ্রামে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আক্রমণকারী দুটি গ্রুপ মিলে ওই এলাকার সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বসতবাড়ি ও আবাদী জমি বেদখলের চেষ্টা চালিয়ে আসছিল।

আরও পড়ুনঃ হবিগঞ্জে ভুয়া চিকিৎসককে কারাদণ্ড ও জরিমানা

আহতদের পরিবারের অভিযোগ, তাদের আবেদনের প্রেক্ষিতে এমআর মামলা নং ৩২৫/২৫ অনুযায়ী আদালত ১৪৪ ধারা জারি করে অবৈধ ঘরবাড়ি নির্মাণ বন্ধ করলেও আক্রোশে পূর্ব পরিকল্পনা অনুযায়ী চারটি গ্রুপে বিভক্ত হয়ে হামলাকারীরা অতর্কিতে সন্ত্রাসী হামলা চালায়। প্রশাসন চলে যাওয়ার পরপরই তারা যে যেখানে ছিল, সেখানেই হামলার শিকার হন।

হামলায় গুরুতর আহতরা হলেন মোঃ আব্দুল্লাহ আল মামুন (৩০) মেহেদী হাসান (১৫ মোঃ আব্দুল আজিজ সরকার (৬৫) মঞ্জুয়ারা বেগম (৬৫) আব্দুল মজিদ সরকার (৬০) সুজন মিয়া (২৭) আব্দুস সামাদ সরকার (৫৫) সাদিয়া আফরিন (১৫)।

আহতদের প্রাথমিকভাবে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া একজনকে গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। অবস্থার উন্নতি না হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হতে পারে।

এ ঘটনায় জমির মালিকরা বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় অতিরিক্ত নজরদারি বাড়ানো হয়েছে।


More News Of This Category