বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

গাইবান্ধায় বৃক্ষমেলা ২০২৫ উদ্বোধন

মোঃ মিঠু মিয়া ,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
Update : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

মোঃ মিঠু মিয়া ,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি
এই স্লোগানকে সামনে রেখে গাইবান্ধায় শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৫।

সোমবার (১১ আগস্ট) সকালে গাইবান্ধা স্বাধীনতা প্রাঙ্গণে জেলা প্রশাসন ও সামাজিক বনায়ন জোন, গাইবান্ধার যৌথ আয়োজনে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলা, উপপরিচালক (বন বিভাগ) মোঃ খোরশেদ আলম, বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান, এবং এ.কে.এম. হেদায়েতুল ইসলাম।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় পরিকল্পিত বনায়ন অপরিহার্য। এজন্য প্রতিটি নাগরিককে বেশি করে গাছ লাগাতে হবে এবং লাগানো গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে।

আরও পড়ুনঃ সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন

মেলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, নার্সারি ও কৃষকরা অংশ নিয়েছেন। এখানে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রি হচ্ছে। স্বল্পমূল্যে চারা কিনতে পেরে ক্রেতারা উৎসাহিত হচ্ছেন।

এছাড়া পরিবেশ ও বৃক্ষরোপণ বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ, আলোচনা সভা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃক্ষমেলা এক সপ্তাহব্যাপী চলবে এবং প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

বক্তারা আশা প্রকাশ করেন, এই ধরনের মেলা পরিবেশবান্ধব চিন্তাধারার প্রসার ঘটাবে এবং সবুজ বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


More News Of This Category