বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
Headline :
সিদ্ধিরগঞ্জে সরকারি গাছ কেটে ফুটপাত দখল, চাঁদাবাজির অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে* নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ। তোমাকে হারানোর পর শান্তা কামালী কালীগঞ্জে স্টকে অতিরিক্ত সার মজুদ: দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা মোঃ আলমগীর মোল্লা বিজয়নগর উপজেলায় বুধন্তী-কেনা সিমরা সড়ক: রাস্তা নয়, যেন ‘মরণ ফাঁদ’। মোঃ বাবুল মিয়া (বাবু) বিজয়নগর উপজেলা প্রতিনিধি) বিজয়নগর উপজেলায় বুধন্তী-কেনা সিমরা সড়ক: রাস্তা নয়, যেন ‘মরণ ফাঁদ’। মোঃ বাবুল মিয়া (বাবু) বিজয়নগর উপজেলা প্রতিনিধি) কুড়িগ্রামে সারের দাবিতে কৃষকদের সড়ক অবরোধ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ২-৯-২০২৬ ০১৭১৭৭৭৬৯৭২ কুড়িগ্রামে সারের দাবিতে কৃষকদের সড়ক অবরোধ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ২-৯-২০২৬ ০১৭১৭৭৭৬৯৭২ রংপুরে সাংবাদিক উৎস হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন মাদকের বিরুদ্ধে প্রতিবেদন করায় তাকে হত্যা করা হয় রায়ে অসন্তুষ্ট নিহতের পরিবার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ মেয়ের বিয়েতে পাত্র বাছাই, ইসলামের মাপকাঠিতে ‘যোগ্য’ পুরুষ কে? জাহেদুল ইসলাম আল রাইয়ান রাজাপুরে গভীর রাতে বসত গৃহে দু্র্দর্ষ চুরি! কুপিয়ে জখম করেছে এক নারীকে! আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:-

গাইবান্ধায় ডিবি পুলিশের জুয়াবিরোধী অভিযান, তাস ও নগদ টাকাসহ ৩ জুয়াড়ি গ্রেপ্তার মোঃ মিঠু মিয়া, গাইবান্ধা জেলা প্রতিনিধি

Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

গাইবান্ধায় ডিবি পুলিশের জুয়াবিরোধী অভিযান, তাস ও নগদ টাকাসহ ৩ জুয়াড়ি গ্রেপ্তার

মোঃ মিঠু মিয়া, গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধা সদর উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের জুয়াবিরোধী বিশেষ অভিযানে তাস ও নগদ টাকাসহ তিন জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সুপার, গাইবান্ধার সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৯ জুন ২০২৬ রাত আনুমানিক ১০টায় গাইবান্ধা সদর থানাধীন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে পলাতক আসামি মোহাম্মদ রাশেদুল ইসলাম রুমনের একতলা পাকা বাড়ির দক্ষিণমুখী শয়নকক্ষে ৬-৭ জন ব্যক্তি টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলছিল। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে তিনজনকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ টিটুল মিয়া (৩৮), পিতা: মৃত ইদ্রিস আলী, হাটলক্ষ্মীপুর; মোঃ ফরাদ ইসলাম (২৩), পিতা: মোঃ আব্দুর রাজ্জাক; এবং মোঃ আকরামুল ইসলাম (৩৫), পিতা: মোঃ আনসার আলী। শেষ দুইজনের বাড়ি খামার গোবিন্দপুর, গাইবান্ধা সদর।

অভিযানকালে তাদের কাছ থেকে জুয়া খেলার কাজে ব্যবহৃত দুই বান্ডিল তাস এবং ২,৭৫০ টাকা জব্দ করা হয়।

এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় মামলা নং-৬০, তারিখ ৩০ জুন ২০২৬, প্রকাশ্য জুয়া আইন, ১৮৬৭-এর ৩/৪/১১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।


More News Of This Category