বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

গফরগাঁও রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের টিকিটসহ কালোবাজারি আটক ০১

Update : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ

ঢাকা ময়মনসিংহ রেলপথ ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ে স্টেশনে আন্তঃনগর হাওড় এক্সপ্রেস ট্রেনের আটটি আসনযুক্ত টিকিটসহ হৃদয় (২৫) নামে এক কালোবাজারিকে আটক করা হয়েছে।

আজ ২ জুলাই বুধবার সকালে প্ল্যাটফর্ম থেকে তাকে আটক করা হয়। আটকৃত হৃদয় গফরগাঁও উপজেলার ষোলহাসিয়া এলাকার আশরাফুল ইসলামের ছেলে।
স্টেশন সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে ঢাকাগামী আন্তঃনগর হাওড় এক্সপ্রেস ট্রেন গফরগাঁওয়ে যাত্রা বিরতির পূর্বে হৃদয় নামে ওই কালোবাজারি কাউন্টারের সামনে প্রকাশ্যে টিকিট বিক্রির চেষ্টা করেন।

আরও পড়ুনঃ এনটিভির ২৩ বর্ষপূর্তি উপলক্ষে এনটিভি চেয়ারম্যান আলহাজ্ব মোসাদ্দেক আলী ফালুকে ফুলের শুভেচ্ছা

খবর পেয়ে গফরগাঁও রেলওয়ে জিআরপি ফাঁড়ি পুলিশ ও রেলওয়ের নিজস্ব নিরাপত্তা রক্ষী (আরএলবি) হৃদয়কে আটক করে তার দেহ তল্লাশি চালিয়ে হাওড় এক্সপ্রেস ট্রেনের আটটি আসনযুক্ত টিকিট উদ্ধার করে।

গফরগাঁওয়ে রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আব্দুল্লাহ আল হারুন বলেন, ‘এই ছেলে কাউন্টারের সামনে প্রকাশ্যে টিকিট বিক্রির চেষ্টা করছিল।’

গফরগাঁও জিআরপি ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ গোলাম কিবরিয়া বলেন, ‘আটক টিকিট কালোবাজারিকে ময়মনসিংহ জিআরপি থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মামলা রুজু করা হবে।


More News Of This Category