রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
Headline :
মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গজারিয়া মিথ্যা সংবাদ পরিবেশনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ দুলাল সরকার মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
Update : শনিবার, ৫ জুলাই, ২০২৫

মোঃ দুলাল সরকার মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা বিভিন্ন পত্রিকা ও অনলাইনে মিথ্যা, বানোয়াট, কু-উদ্দেশ্যমূলক সংবাদ প্রচার করে সামাজিক ভাবে মানহানি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির।

বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামে তার নিজ বাস ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন তিনি বলেন, আড়ালিয়া গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে নৌযানে চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে আমাকে জড়িয়ে যে সংবাদ প্রকাশ হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন।

আমি এঘটনার সাথে জড়িত নই। গত কয়েকদিন ধরে যে কল রেকর্ডটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এই কল রেকর্ডটি আমার নয়। এটি কার কল রেকর্ড সেটিও আমি জানি না। আমার প্রতিপক্ষের লোকজন এটি আমার বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। তাদের ব্যাপারে আমি আইনি পদক্ষেপ গ্রহণ করব’।

আরও পড়ুনঃ মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় যশোরের যুবক নিহত

সংবাদকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, “সাংবাদিকরা জাতির দর্পণ। আমি বিশ্বাস করি, তারা প্রকৃত সত্য উদঘাটন করবেন এবং যথাযথ সংবাদ প্রকাশ করবেন

সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে মনিরুজ্জামান মনির এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং জনসাধারণকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করেন।

এসময় উপস্থিত ছিলেন বালুয়াকান্দি ইউনিয়ন ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাদল সরকার,বিএনপি নেতা আক্তার হোসেন, ৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি শামসুদ্দিন প্রধান, বিএনপি নেতা রিপন সরকার প্রমুখ


More News Of This Category