শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
Headline :
পদ্ম ফুলের সৌন্দর্যের নীলাভূমি নাগেশ^রীর ডাকনিরপাট পদ্মবিল প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল পানছড়িতে দুর্গাপূজার নিরাপত্তায় বিজিবির ড্রোন নজরদারি ও সার্বক্ষণিক টহল মহপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ বিয়ের আগের দিনই বরের মৃত্যু: গাইবান্ধায় আনন্দ ঘেরা দুই পরিবারে হঠাৎ শোকের ছায়া কালভার্ট আছে, সড়ক নেই: নীলফামারীতে দুই ইউনিয়নের হাজারো মানুষের চরম ভোগান্তি রাণীশংকৈলে অজ্ঞাত মরদেহ উদ্ধার। বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ — মানবতার সেবায়, প্রবাসীর অধিকার রক্ষায়।

গজারিয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

Update : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

মো. দুলাল সরকার প্রতিনিধি, গজারিয়া

মুন্সিগঞ্জের গজারিয়ায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, মুন্সিগঞ্জ জেলা শাখার উদ্যোগে ৩০তম হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) বিকাল ৪টায় উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষীপুরা উত্তর পাড়া চৌধুরী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কেন্দ্রীয় বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও মুন্সিগঞ্জ-৩ আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান রতন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা মুফতি বশীর আহমদ এবং পৃষ্ঠপোষকতা করেন ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. নুরুল আমিন সরকার।

এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক এ এফ এম হামিদ উল্লাহ সুমন, জেলা কৃষক দলের আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম পিন্টু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুলতান আহমদ, মুহাম্মদ মাসুদ ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ওলামায়ে কেরামদের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা আজম খান, হাফেজ মাওলানা মুফতি মিজানুর রহমান, মুফতি ফয়জুল্লাহ, মুফতি নুরুল আলম ইসহাকী, কারী মুহা. হিদায়াতুল্লাহ, হাফেজ কারী আল আমিন সরকার প্রমুখ।


More News Of This Category