বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

গজারিয়ায় সাংবাদিক সোলেমান সিকদারের ইয়াবা সেবনের ছবি ভাইরাল, আমার বার্তা পত্রিকা থেকে অব্যাহতি

মুন্সীগঞ্জ গজারিয়া প্রতিনিধিঃ 
Update : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

মুন্সীগঞ্জ গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের গজারিয়ায় সাংবাদিক সোলেমান সিকদারের ইয়াবা সেবনের দৃশ্য ফেসবুকে ভাইরাল হয়ে এলাকায় তোলপার চলছে।

সে জাতীয় দৈনিক আমার বার্তা পত্রিকায় মাল্টি মিডিয়াতে গজারিয়া উপজেলা প্রতিনিধি ও গজারিয়া প্রেসক্লাবের সদস্য পদে ছিলেন।

এদিকে ইয়াবা সেবনের ছবি ফেসবুকে ভাইরাল হওয়ার পর সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে সোলেমান সিকদার’কে আমার বার্তা মাল্টি মিডিয়া থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ওই প্রতিষ্ঠানের প্রশাসনিক এক কর্মকর্তা।

বিষয়টি নিয়ে স্থানীয়রা জানায়,সাংবাদিক সোলেমান সিকদার’কে দীর্ঘদিন ধরে বালুয়াকান্দি ইউনিয়নের বিভিন্ন গ্রামের মাদক বিক্রেতা ও সেবনকারীদের সাথে প্রায়ই সময় থাকতে দেখা যায়। প্রশাসনের অনেকেই কাছে রয়েছে এই মাদকসেবী সাংবাদিক সর্ম্পকে নানা তথ্য। তার বিরুদ্ধে অনুসন্ধান করা হলে বেরিয়ে আসবে নানা অপকর্মের কাহিনী। বিষয়টি স্থানীয় সাংবাদিক ও প্রশাসনের পক্ষ থেকে তার বিরুদ্ধে জরুরী পদক্ষেপ নেওয়ার জন্য প্রয়োজন হয়ে পড়েছে বলে সচেতন মহল মনে করছেন।

আরও পড়ুনঃ দ্রুততম সময়ে মহাসড়কের কাজ শেষ হবে

এ বিষয়ে অভিযুক্ত সাংবাদিক সোলেমান সিকদারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ছবিটি অনেক আগের।

বিষয়টি নিয়ে গজারিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম মুঠো ফোনে জানান,অভিযুক্ত সাংবাদিক সোলেমান সিকদারের বিরুদ্ধে মঙ্গলবার সকালে গজারিয়া প্রেসক্লাবে জরুরি সভা ডাকা হয়েছে। সেখানে সকল সাংবাদিকের উপস্থিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনো ব্যক্তির অপকর্মের দায় সংগঠন নিবে না।


More News Of This Category