বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

গজারিয়ায় মেঘনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

Update : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
গজারিয়ায় মেঘনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মোঃ দুলাল সরকার,গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা এক পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌপুলিশ। মঙ্গলবার (৩ জুন) দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের চর রমজানবেগ গ্রাম সংলগ্ন মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

গজারিয়া নৌপুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে মেঘনা নদীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ ভেসে যেতে দেখে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ও কোস্ট গার্ড সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। শারীরিক অবয়ব দেখে ধারণা করা হচ্ছে তার বয়স ৫০ এর আশপাশে হতে পারে।

গজারিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করে বলেন, এখনো পর্যন্ত লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


More News Of This Category