রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:২০ অপরাহ্ন
Headline :
কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা

গজারিয়ায় গরু চোর আটক, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

Update : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
গজারিয়ায় গরু চোর আটক, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

মুন্সীগঞ্জ জেল প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের গজারিয়ায় গরু চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছে এক চোর। তাকে উত্তেজিত জনতা গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। এ সময় আরো ৪ থেকে ৫ জন চোর কৌশলে পালিয়ে যায়।

আটক গরু চোরের নাম আবুল কালাম (৫০)। সে নারায়ণগঞ্জে সোনারগাঁও উপজেলার রতনপুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে বলে জানা গেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, বুধবার (২৮ মে) দিবাগত রাত তিনটার দিকে একটি মিনি ট্রাক নিয়ে গজারিয়া উপজেলার ভবেরচর কলেজরোড এলাকায় গরু চুরি করতে আসে ৫/৬জন। এ সময় আব্দুল হক খানের ছেলে নাসিরের গোয়ালঘর থেকে গরু চুরি করার সময় স্থানীয় লোকজন তাদের দেখে ফেলে। স্থানীয়রা তাদের ধাওয়া দিলে তারা দৌড়ে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক হয় আবুল কালাম। এ সময় মিনি ট্রাক নিয়ে পালিয়ে বাকী ৪/৫জন।

আটক আবুল কালামকে ভবেরচর ওয়াজীর আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে নিয়ে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা। খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৯ মে) ভোরে তাকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।

বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, ‘উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। আশঙ্কাজনক অবস্থায় আমরা তাকে হাসপাতালে নিয়ে যাই। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তাকে ঢাকা পাঠানো হয়েছে। তার নামে এর আগেও একটি গরু চুরির মামলা রয়েছে’।


More News Of This Category