বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
Headline :
বগুড়া গাবতলীতে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-৩ নাইচা’র এমপ্লয়ি এনগেজমেন্ট’ বিভাগ থেকে “বাংলাদেশি-আমেরিকান অ্যাসোসিয়েশন এ্যাট নাইচা”-কে দাপ্তরিক সংগঠন হিসেবে স্বীকৃতি আওয়ামী লীগ নিষিদ্ধের কালো আইন পাস প্রতিবাদে ২০ এপ্রিল জাতিসংঘের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ময়মনসিংহ বিভাগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা মৌলভীবাজার জেলা সহ দেশের বিভিন্ন জেলা উপজেলায় দিন দিন লোডশেডিং বেরিয়ে চলছে ভোগান্তি সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের। খুলনায় নতুন পুলিশ সুপার মো. তাজুল ইসলাম, মাহবুবুর রহমান পিবিআইতে। বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরযান চালক দল ঢাকা মহানগর উত্তর শাখার ১৯ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন। টাঙ্গাইলে ভুঞাপুর থানার এসআই মোঃ লাল মিয়ার নামে হাইকোর্টে মামলা। জমি উদ্ধার, পাওনা টাকা আদায় ও আইনী সহায়তার প্রতিশ্রুতি, বাস্তবে প্রতারণা”—ইন্টারন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেশন কাউন্সিলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। আইডি কার্ড বাণিজ্যের অভিযোগে ‘দৈনিক বাংলার সংবাদ’: কথিত সাংবাদিক আবুল হাসেমের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ।

গজারিয়ায় অগ্নিকাণ্ডে দাসকান্দি বাজারের ৮টি দোকান পুড়ে ছাই

Reporter Name / ৪৬ Time View
Update : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

মোঃ দুলাল সরকার গজারিয়ায় প্রতিনিধি

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা বাউশিয়া ইউনিয়নের দাসকান্দি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। দোকান মালিকদের দাবি, এ ঘটনায় প্রায় ৩০ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের দাসকান্দি বাজারে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ১টি ঔষধের দোকান , ১টি কাপড়ের দোকানসহ ৮টি দোকান পুড়ে যায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, শনিবার ভোর সাড়ে ৪টায় প্রথমে ১টি দোকানে আগুন লাগে। সেই আগুন পার্শ্ববর্তী বেশ কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে।
প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে পরে ফায়ার সার্ভিসে খবর দিলে অগ্নি নির্বাপক কর্মীরা যোগ দেয়। ১ ঘণ্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে।
বিষয়টি সম্পর্কে গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ফিরোজ মিয়া বলেন, ‘খবর পেয়ে ভোর পৌণে ৫টায় আমরা ঘটনাস্থলে পৌঁছাই। গজারিয়া ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তবে আগুন সম্পূর্ণরূপে নির্বাপন করতে আমাদের ১ ঘন্টার বেশি সময় লাগে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি।’

বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, ‘এমন একটি খবর আমরাও পেয়েছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category