রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:২২ অপরাহ্ন
Headline :
কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা

গজারিয়ার বালুয়াকান্দীতে অটো ও মোবাইল ছিনতাই, থানায় অভিযোগ

Update : শনিবার, ১৪ জুন, ২০২৫
গজারিয়া

গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা বালুয়াকান্দীতে মাঠ পাড়া এলাকায় ছিনতাই কারীদের কবলে পড়ে বালুয়াকান্দীর এক ভাড়াটিয়ার অটো ও মোবাইল ছিনতাই হয়।

এ ব্যাপারে গালকাটা বাবুর( মির্জাবাবু )নাম সহ ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে ভুক্তভোগী।

মির্জাবাবুর দেশের বাড়ি রাজশাহী বলে জানা গেছে। সে স্হানীয় গাড়ির চালক জামালের ভাগিনা। স্হানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায় এই গাল কাটা বাবুর নামে থানায় মামলা থাকার কারনে দীর্ঘদিন বিদেশে পালিয়ে ছিল।

বিদেশ থেকে দেশে এসে কোর্ট থেকে জামিন নিয়ে আবার ও ছিনতাইয়ের মত ঘটনা ঘটায়।বালুয়াকান্দীর ভাড়াটিয়া গোলাম আলী মারুফ( ২৮) জানান আমি দীর্ঘদিন বালুয়াকান্দীতে ভাড়া বাসায় থাকি। অটোচালিয়ে জীবিকা নির্বাহ করি।

আরও পড়ুনঃ ভালোবাসার শহরে প্রতিটি রাস্তা ভালোবাসার কথা বলে- মেহজাবীন

জনৈক সুজন আমার অটো গাড়ি দিয়ে তার বাড়ির রড নিয়ে জামালদী বিক্রি করে। এরপড় থেকে মির্জাবাবুর নেতৃত্বে বিভিন্ন সময় আমাকে মারধর করা সহ হুমকি দিয়ে আসতেছে। আমি প্রতিবাদ করলে এরই ধারাবাহিকতায় বালুয়াকান্দী গ্রামের জনৈক আমীরের বাড়ির পাশের জঙ্গলে নিয়ে আমাকে মারধর করে অটো ও মোবাইল ছিনতাই করে।

উক্ত ঘটনার তথ্য উপাত্ত সংগ্রহ করতে গেলে সাংবাদিক গালকাটা বাবুর ওরফে মির্জাবাবুর হেনস্তার শিকার হয়।

এ ব্যাপারে গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।


More News Of This Category