বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
Headline :
কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ যোগদানের দেওয়ার পর থেকে দিন রাত কাজ করে যাচ্ছেন শ্রীপুর উপজেলা ভূমির সহকারী কমিশনার নাহিদ নিয়াজ শিশির,,,, স্টাফ রিপোর্টার সজীব ঢালী সিদ্ধিরগঞ্জে সরকারি গাছ কেটে ফুটপাত দখল, চাঁদাবাজির অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে* নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ। তোমাকে হারানোর পর শান্তা কামালী কালীগঞ্জে স্টকে অতিরিক্ত সার মজুদ: দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা মোঃ আলমগীর মোল্লা বিজয়নগর উপজেলায় বুধন্তী-কেনা সিমরা সড়ক: রাস্তা নয়, যেন ‘মরণ ফাঁদ’। মোঃ বাবুল মিয়া (বাবু) বিজয়নগর উপজেলা প্রতিনিধি) বিজয়নগর উপজেলায় বুধন্তী-কেনা সিমরা সড়ক: রাস্তা নয়, যেন ‘মরণ ফাঁদ’। মোঃ বাবুল মিয়া (বাবু) বিজয়নগর উপজেলা প্রতিনিধি) কুড়িগ্রামে সারের দাবিতে কৃষকদের সড়ক অবরোধ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ২-৯-২০২৬ ০১৭১৭৭৭৬৯৭২ কুড়িগ্রামে সারের দাবিতে কৃষকদের সড়ক অবরোধ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ২-৯-২০২৬ ০১৭১৭৭৭৬৯৭২

খোকন গাজীর সমর্থনে চট্টগ্রামে অবস্থানরত ভেলুমিয়াবাসীর মতবিনিময় সভা এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

Update : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

খোকন গাজীর সমর্থনে চট্টগ্রামে অবস্থানরত ভেলুমিয়াবাসীর মতবিনিময় সভা

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

ভোলা জেলার ১০ নম্বর ভেলুমিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী, ভেলুমিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক, ব্যবসায়ী, রাজনীতিবিদ ও তরুণ সমাজসেবক খোকন গাজীর সমর্থনে চট্টগ্রামে অবস্থানরত সর্বস্তরের ভেলুমিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নারী-পুরুষদের সাথে এক মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।২ জুলাই(বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টায় নগরীর হালিশহর থানার ৩৮ নম্বর ওয়ার্ডস্থ শামিমা আরা কনভেনশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রামে অবস্থানরত ভেলুমিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পেশায় কর্মরত কয়েকশ নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
ভেলুমিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বর্ষীয়ান মুরব্বি শানু মাঝির সভাপতিত্বে এবং যুবনেতা রাশেদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মো. মনির, মো. মাসুদ, মো. রাশেদ, মো. কামাল, আলাউদ্দিন ডাক্তারসহ ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।
বক্তারা খোকন গাজীর সততা, মানবিকতা ও গঠনমূলক নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তারা করোনাকালীন সময়ে তার জনসেবামূলক কর্মকাণ্ড, বিভিন্ন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজকল্যাণমূলক কাজের কথা তুলে ধরে আগামী স্থানীয় সরকার নির্বাচনে ভেলুমিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে তাকে মেম্বার হিসেবে মনোনিত করার আহ্বান জানান।
সভায় উপস্থিত কয়েকশ নারী-পুরুষ নিজ এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে খোকন গাজীর কাছে সমাধানের পরিকল্পনা জানতে চান। জবাবে তিনি এলাকার উন্নয়ন, জনসেবা ও জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করলে উপস্থিতরা করতালির মাধ্যমে তার প্রতি দৃঢ় সমর্থন জানান।
উল্লেখ্যঃ আসন্ন ইউপি নির্বাচনে একজন সম্ভাব্য মেম্বার পদপ্রার্থীর সমর্থনে আয়োজিত মত বিনিময় ও পরিচিতি সভায় ভিন্ন জেলায় অবস্থানরত একটি ইউনিয়নের একটি ওয়ার্ডের এত বিপুল সংখ্যক এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহন খোকন গাজীর জনপ্রিয়তা ও গ্রহনযোগ্যতার পাশাপাশি তার প্রতি ভালবাসার বহিঃপ্রকাশ সত্যিই প্রশংসনীয় ও দৃষ্টান্ত হয়ে থাকবে।


More News Of This Category