সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
Headline :
পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা

আরিফুল ইসলাম মহিন , খাগড়াছড়ি প্রতিনিধি :
Update : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

আরিফুল ইসলাম মহিন , খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নেতৃত্বে নাটকীয় পরিবর্তন এসেছে। দুর্নীতির অভিযোগে পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে সরিয়ে অস্থায়ী ভাবে চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন পরিষদের সদস্য শেফালিকা ত্রিপুরা। এই রদবদলে নতুন করে আলোচনায় এসেছে পার্বত্য এলাকার রাজনৈতিক পরিবেশ।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় দপ্তর থেকে থেকে আজ (৮ জুলাই ) বিকেলে জারি করা এক পরিপত্রে জানানো হয়, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ এর ধারা ১৪ অনুযায়ী শেফালিকা ত্রিপুরাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ ভোলায় যৌথ অভিযানে আওয়ামী লীগের ৩ জন দুষ্কৃতিকারীকে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড তাজা কার্তুজ ও ৫ টি চাইনিজ কুড়ালসহ আটক করেছে কোস্ট গার্ড

চিঠিতে সই করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পরিষদ-১ শাখার সিনিয়র সহকারী সচিব তাসলীমা বেগম। মন্ত্রণালয়ের ০৭/০৭/২০২৫ তারিখের স্মারক অনুযায়ী এই আদেশ কার্যকর হয়।

অন্যদিকে, বর্তমান চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে “অসাদাচরণ ও দুর্নীতির গুরুতর অভিযোগে” পরিষদের সকল কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। ৭ জুলাই বিকেলে তাঁকে এ সংক্রান্ত পরিপত্র পাঠানো হয়।

এই পরিবর্তনকে ঘিরে খাগড়াছড়ির রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। কে হবেন স্থায়ী চেয়ারম্যান? তদন্তের পরে কী হবে জিরুনার ভবিষ্যত? আর অস্থায়ী চেয়ারম্যান হিসেবে শেফালিকা ত্রিপুরা কী ধরনের নেতৃত্ব দেখাবেন — এসব প্রশ্নে সরগরম খাগড়াছড়ি জনপদ।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, “এটি শুধু দায়িত্ব পরিবর্তনের বিষয় নয়, বরং পার্বত্য রাজনীতির একটি মোড় ঘোরানো ঘটনা।”

পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত শেফালিকা ত্রিপুরা জেলা পরিষদের সর্বোচ্চ পদে দায়িত্ব পালন করবেন। এখন দেখার বিষয়, তিনি কীভাবে সামলান এই সংকটময় পরিস্থিতি এবং কোন পথে এগোয় খাগড়াছড়ির প্রশাসনিক ভবিষ্যৎ।


More News Of This Category