বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
Headline :
নওগাঁয় সিআর মামলার ওয়ারেন্টভুক্ত ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার মোঃ সারোয়ার হোসেন অপু নওগাঁ জেলা প্রতিনিধিঃ- বরিশাল জেলা প্রতিনিধিঃ বরিশালের মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৯০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ। নওগাঁয় হানিট্র্যাপ চক্রের নারীসহ ৪ সদস্য গ্রেফতার, স্ট্যাম্প ও চেক উদ্ধার মোঃ সারোয়ার হোসেন অপু ​নওগাঁ প্রতিনিধি: মোহনগঞ্জে খালের পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু,,,, মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র রিপোটার দৈনিক বাংবাদ স্টাফ রিপোটার,৷ মধুপুরে মাহিন্দ্রা মালিক-শ্রমিকদের মানববন্ধন কিস্তি পরিশোধের পরও চেক ডিজঅনার মামলা, প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবি আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: দেশজুড়ে বাড়ছে অপরাধ: কারণ কী? চুরি-ডাকাতি-হত্যা-চাঁদাবাজীর নেপথ্যে রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট ও মাদকের বিস্তার এআইয়ের পর্দায় ফিরে আসছে আশি-নব্বই: নস্টালজিয়া, না কি অতীতের মোহ? জাহেদুল ইসলাম আল রাইয়ান লালমনিরহাটে র‌্যাবের অভিযানে ২৯৮ বোতল এস্কাফ এবং ১০০ বোতল ফেয়ারডিল জব্দসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। লালমনিরহাট জেলা প্রতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ *মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে ০২ জনের ০৩ মাস করে ০১ জনের ১৫ দিন কারাদণ্ড* আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ পথ আছে, নেই নিরাপদে পথ চলার পরিবেশ ‘সংস্কারহীন রংপুর-ডিমলা সড়ক: খানাখন্দে চরম দুর্ভোগ, নিত্যদিনের সঙ্গী দুর্ঘটনা আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২

কোরআন ও সুন্নাহর আদর্শ অনুসরণ করেই একটি পরিচ্ছন্ন ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব: তেরখাদায় জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির কবিরুল ইসলাম।

Update : সোমবার, ৯ মার্চ, ২০২৬

( ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা )

খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম বলেছেন, সমাজে সন্ত্রাসী, অস্ত্রধারী, দখলবাজদের কোনো স্থান নেই। একটি শান্তিপূর্ণ ন্যায় ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গঠনের জন্য কোরআন ও হাদিসের নির্দেশনা অনুযায়ী প্রতিটি দিন পরিচালিত হওয়া প্রয়োজন। তিনি বলেন, সমাজ ও রাষ্ট্র থেকে দুর্নীতি, অন্যায় এবং অবিচার দূর করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কোরআন সুন্নাহর আদর্শ অনুসরণ করেই একটি পরিচ্ছন্ন ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

এ লক্ষ্য বাস্তবায়নে জামায়াতে ইসলামী সব সময় জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করে যাবে। তিনি বলেন, দেশ ও জাতির কল্যাণে নৈতিকতা, মানসিকতা এবং ন্যায়ের চর্চা অত্যন্ত জরন্ত্রী। সমাজে যারা সন্ত্রাস ও দখলবাজী এবং দুর্নীতির মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে সকলকে সচেতন থাকতে হবে। তিনি ৮ ই মার্চ বিকেল ৫টার দিকে খুলনার তেরখাদা উপজেলার ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলী, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু , জেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সূরা সদস্য অধ্যাপক স. ম এনামুল হক, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি মাওলানা আক্তারুজ্জামান, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য যথাক্রমে মোঃ ইকরাম হোসেন জমাদ্দার , শরীফ নাঈমুল হক, বিএনপি নেতা মোঃ বিল্লাল হোসেন, মোঃ ইবাদুল হক সিকদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ নাব্বির আহমেদ টগর ও এনসিপি নেতা এম এ কাদের।

উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মু. নাহিদ হাসানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবের আমির মাওলানা আব্দুস সালাম জাহেদী, হাফেজ মাওলানা গোলাম রব্বানী, মাওলানা এম এ হাফিজ, মাস্টার আক্তার ফারুক, মোঃ আব্দুস সামাদ লিটন, মাওলানা ইবাদুল ইসলাম, মাওলানা আব্দুর রকিব, মাওলানা মুজাহিদুল ইসলাম, মাস্টার আহসান হাবিব লুনা, শিবির সভাপতি মোঃ মিল্লাত হোনেন।

সভায় এছাড়া বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।


More News Of This Category