সোমবার, ০১ জুন ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
Headline :
লিচু দেওয়ার প্রলোভনে শিশুকে ভুট্টাখেতে নিয়ে ধর্ষণচেষ্টা, বখাটে যুবক গ্রেফতার। যেসব কারণে হারিয়ে যাচ্ছে প্রকৃত সাংবাদিকদের মান-মর্যাদা। রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে মিঠাপুকুরে ৫৮ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক রুবিওর দিল্লি সফরে ট্রাম্পের ফোন: ‘ভারত যা চায় তাই পাবে’ — বাংলাদেশ ইস্যুতে কী বোঝাপড়া? মুজিব বাহিনীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও দালিলিক প্রমান। প্রবীন রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ জিয়ার হ্যাঁ/না ভোটরঙ্গ : ভোটারদের অভিজ্ঞতার আলোকে ভারতে চামড়া পাচার রোধে হিলি সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, টহল জোরদার। আমতলীতে ৬৯৯ পরিবারের মাঝে ইসলামিক রিলিফের কুরবানির মাংস বিতরণ।

কেন্দুয়ায় সড়ক দুর্ঘটনায় ১শিশুর মৃত্যু

Update : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
কেন্দুয়ায় সড়ক দুর্ঘটনায় ১শিশুর মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধিঃ

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় হোসাইন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে পারিবারিক সূত্রে । বৃহস্পতিবার (১২জুন) আনুমানিক ২টা ৩০ মিনিটে কেন্দুয়া পৌরসভার সাউদপাড়ার মতির মোড়ে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে ।

জানা যায়, শিশুটির চাচা আনসার ভিডিপির কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম রাস্তার এক পাশে দাঁড় করিয়ে ওপর পাশের দোকানে দই কিনতে গেলে, শিশুটি রাস্তা পার হতে গিয়ে অটোর নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় । পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন । কিন্তু পথেই সে না ফেরার দেশে পাড়ি জমায় ।

জনাব মোঃ শহিদুল ইসলাম, এনডিসি–এর গাইবান্ধা সফর

প্রত্যক্ষদর্শী দোকানদার ও পথচারীরা জানান, বাচ্চাটি মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয় । তারা আরো বলেন, এই মোড়ে সপ্তাহে ২একটি দূর্ঘটনা ঘটে । তাই এখানে জরুরি ভিত্তিতে একটি স্পীড ব্রেকার দরকার ।

পরিবার সূত্রে জানা যায়, শিশুটিট বাবার নাম শহীদুল ইসলাম (মালয়েশিয়া প্রবাসী), গ্রামের বাড়ি শ্রীধরপুর, ইউনিয়ন -৯নং নওপাড়া । তারা আরো জানান, লাশ বাড়িতে নিয়ে এসেছি । খুব দ্রুত জানাজার নামাজ ও দাফনের ব্যবস্থা করা হবে ।

ইতোমধ্যে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মাঈন উদ্দিন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন আহমেদ খোকন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি মোঃ মিজানুর রহমান শরীফ, কেন্দুয়া সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক আব্দুল কাদের
নয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি ও ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাহ উদ্দিন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লীগণ ।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে যোগাযোগ করা হলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ।


More News Of This Category