শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
Headline :
প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ — মানবতার সেবায়, প্রবাসীর অধিকার রক্ষায়। দিনাজপুরে উদ্ধার হওয়া ৩২ কেজি ওজনের প্রাচীন বিষ্ণুমূর্তি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সব পদক্ষেপ নেবে সরকার এমপি মিলন কালীগঞ্জে স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ! পুলিশ ফাঁড়ির পাশেই কীভাবে চলছে বেচাকেনা, নজরদারি নিয়ে তীব্র প্রশ্ন! ফেরেস্তার প্রয়োজন হতো না” মধুপুরে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন, শুরু খানা তথ্য সংগ্রহ প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ — মানবতার সেবায়, প্রবাসীর অধিকার রক্ষায়। লক্ষীছড়িতে প্রান্তিক খামারিদের প্রাণিসম্পদ বিষয়ক প্রশিক্ষণ দিল সেনাবাহিনী রোগ প্রতিরোধ, টিকাদান ও সঠিক পরিচর্যা বিষয়ে প্রশিক্ষণ; খামারিদের মাঝে বিতরণ করা হয়েছে পশু-পাখির ওষুধ আদীতমারীতে সরকারি জমি বরাদ্দ পেয়ে বিপত্তি, সন্ত্রাসী হামলায় শিশুসহ একই পরিবারের ৪ জন রক্তাক্ত, আশঙ্কাজনক ৩ জন । আলীনকিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠিত

কুড়িগ্রামে রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলনের ডাকে বিক্ষোভ সমাবেশ

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধিঃ 
Update : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে “জাগো কৃষক, সংঘবদ্ধ হও” — এ স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামে রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলনের ডাকে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ জুলাই ২০২৫) সকালে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারের শাপলা চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ব্যক্তি মালিকানাধীন জমিকে খাস খতিয়ানে রেকর্ড করার ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলনের কুড়িগ্রাম জেলা কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম।

আরও পড়ুনঃ ফুলে যেমন মধু ও বিষ, রাজনীতিতেও তাই-হালিম রাজ

সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন, ঢাকা জেলা কমিটির আহ্বায়ক লিটন কবিরাজ, লালমনিরহাট জেলা কমিটির আহ্বায়ক আব্দুল হামিদ, এবং স্থানীয় কৃষকদের পক্ষে হলোখানা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মকবুল হোসেন, কৃষক সাইফুল ইসলাম, এরশাদুল হক ও রফিকুল ইসলাম।

বক্তারা বলেন, পয়স্তি ও শীকস্তি আইনের অপব্যাখ্যা দিয়ে ব্যক্তি মালিকানাধীন জমি খাস খতিয়ানে রেকর্ড করার প্রক্রিয়া বন্ধ করতে হবে।

তাঁরা অভিযোগ করেন, কুড়িগ্রাম সদর উপজেলার আরাজী পলাশবাড়ী মৌজায় বহু কৃষকের ব্যক্তি মালিকানাধীন জমি ভুলভাবে আর.এস. রেকর্ডে খাস খতিয়ান হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ বিষয়ে এখনো সঠিক সমাধান না হওয়ায় বক্তারা দাবি জানান— সংশ্লিষ্ট মৌজার জমির যাবতীয় কার্যক্রম এস.এ. রেকর্ড অনুযায়ী পরিচালনা করতে হবে এবং সরেজমিন তদন্তের মাধ্যমে বিশেষ ধারা সংযোজন করে প্রকৃত মালিকদের নামে জমি পুনরায় রেকর্ডভুক্ত করতে হবে।

বক্তারা আরও জানান, ভূমির ওপর কৃষকের অধিকার নিশ্চিত না হলে দেশের খাদ্য নিরাপত্তাও হুমকির মুখে পড়বে।


More News Of This Category