বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
Headline :
কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ যোগদানের দেওয়ার পর থেকে দিন রাত কাজ করে যাচ্ছেন শ্রীপুর উপজেলা ভূমির সহকারী কমিশনার নাহিদ নিয়াজ শিশির,,,, স্টাফ রিপোর্টার সজীব ঢালী সিদ্ধিরগঞ্জে সরকারি গাছ কেটে ফুটপাত দখল, চাঁদাবাজির অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে* নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ। তোমাকে হারানোর পর শান্তা কামালী কালীগঞ্জে স্টকে অতিরিক্ত সার মজুদ: দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা মোঃ আলমগীর মোল্লা বিজয়নগর উপজেলায় বুধন্তী-কেনা সিমরা সড়ক: রাস্তা নয়, যেন ‘মরণ ফাঁদ’। মোঃ বাবুল মিয়া (বাবু) বিজয়নগর উপজেলা প্রতিনিধি) বিজয়নগর উপজেলায় বুধন্তী-কেনা সিমরা সড়ক: রাস্তা নয়, যেন ‘মরণ ফাঁদ’। মোঃ বাবুল মিয়া (বাবু) বিজয়নগর উপজেলা প্রতিনিধি) কুড়িগ্রামে সারের দাবিতে কৃষকদের সড়ক অবরোধ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ২-৯-২০২৬ ০১৭১৭৭৭৬৯৭২ কুড়িগ্রামে সারের দাবিতে কৃষকদের সড়ক অবরোধ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ২-৯-২০২৬ ০১৭১৭৭৭৬৯৭২

কুড়িগ্রামে গ্যাসবাহী ট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৪

Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬

কুড়িগ্রামে গ্যাসবাহী ট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৪

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় গ্যাসবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা চার যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার দুপুর ১২টার দিকে রাজারহাট-তিস্তা আঞ্চলিক সড়কের শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজারহাট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ।

নিহত চালক এরশাদ আলী রংপুরের মিঠাপুকুর উপজেলার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, বিপরীত দিক থেকে আসা একটি গ্যাসবাহী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক এরশাদ আলী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলে পথেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত চার যাত্রীকে উদ্ধার করে প্রথমে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের মধ্যে দুজনের শারীরিক অবস্থার অবনতি হলে একজনকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল এবং অপরজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অন্য দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ওসি মামুনুর রশীদ জানান, দুর্ঘটনাকবলিত সিএনজিচালিত অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। তবে দুর্ঘটনার পর গ্যাসবাহী ট্রাকের চালক ট্রাকটি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
তিনি বলেন, “ঘটনার পরপরই ট্রাক ও চালককে শনাক্তের চেষ্টা শুরু হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দুর্ঘটনার কারণও তদন্ত করে দেখা হচ্ছে।”


More News Of This Category