বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
Headline :
সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন মোঃ ফেরদৌস হোসেন অপুষ্টি রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান, সাঘাটায় পুষ্টি সমন্বয় কমিটির সভা মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন বান্দরবানের বন্যা পরিস্থিতি পর্যালোচনায় প্রশাসনের উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি, সৌদি প্রবাসীদের অধিকার রক্ষা ও দালালমুক্ত পরিবেশ গঠনে ‘সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম’-এর অঙ্গীকার নর্থ ওয়েস্ট ওভারসীজ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সরকারি নির্দেশনা অমান্য দেহব্যবসার জেরে খুলনায় ইজিবাইক চালক হত্যা ( দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা ) বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে রয়েছে সরকার: বান্দরবানে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শ্রীবরদীতে জিয়া খাল উদ্ধার ও পুনঃখনন চাই এলাকাবাশী বাঁশী গাইবান্ধায় বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

কুমিল্লা-৯ আসনের সাবেক এমপি আনোয়ারুল আজিম মারা গেছেন

Update : শনিবার, ৩১ মে, ২০২৫
কুমিল্লা-৯ আসনের সাবেক এমপি আনোয়ারুল আজিম মারা গেছেন

বিশেষ প্রতিনিধিঃ

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও কুমিল্লা বিভাগের সাবেক সাংগঠনিক সম্পাদক কর্নেল (অবঃ) এম আনোয়ারুল আজিম (৭৮) ইন্তেকাল করেছেন। ৩১ মে শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কুমিল্লা-৯ আসনের সাবেক এমপি আনোয়ারুল আজিম মারা গেছেন
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন, গুণগ্রাহী, শুভানুধ্যায়ীসহ দলীয় নেতাকর্মী রেখে গেছেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মনোহরগঞ্জ উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: ইউসুফ ভূঁইয়া ও উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক সরওয়ার জাহান দোলন।

শনিবার মরহুমের ৫টি জানাজার নামাজ অনুষ্ঠিত হবে, প্রথম জানাজা সকাল সাড়ে দশটায় মহাখালী নিউ ডিওএইচএস, ২য় জানাজা দুপুর ১২টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, ৩য় জানাজা বাদ আছর লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ, ৪র্থ জানাজা বাদ মাগরিব মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ, ৫ম ও শেষ জানাজা বাদ এশা মরহুমের নিজ বাড়ী শরিফপুর গ্রামে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

বিএনপির এ বর্ষীয়ান ও জনপ্রিয় রাজনীতিবিদ কর্নেল (অব:) এম আনোয়ারুল আজিমের মৃত্যুতে তার নির্বাচনী এলাকাসহ বৃহত্তর কুমিল্লায় শোকের ছায়া নেমে আসে।

সোশ্যাল মিডিয়া ফেইসবুক জুড়ে প্রিয় নেতাকে নিয়ে বিএনপিও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ শোক প্রকাশের পাশাপাশি লিখছেন আবেগময় স্মৃতি কথা।

কর্নেল (অবঃ) এম আনোয়ারুল আজিমের মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম, ড. রশিদ আহমেদ হোসাইনী ও সফিকুর রহমান সফিকসহ জেলা উপজেলার বিভিন্ন নেতাকর্মী গভীর শোক প্রকাশ করেছেন।

কর্নেল (অবঃ) এম আনোয়ারুল আজিম ১৯৪৭ সালে মনোহরগঞ্জ উপজেলার শরিফপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি ছিলেন বাংলাদেশের একজন রাজনীতিবিদ ও বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তা। পরে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল পদ থেকে অবসর গ্রহণ করেন।

২০০১ সালে সাবেক কুমিল্লা-১০ আসন ও বর্তমানে কুমিল্লা- ৯ আসন থেকে জাতীয় সংসদ সদস্য প্রার্থী হিসাবে তিনি সংসদে নির্বাচিত হন। ২৪ ডিসেম্বর ২০১৫ সালে বাংলাদেশ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা তার গাড়িতে হামলা চালায়। ২০১৬ সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন কুমিল্লা মনহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়ন এর কৃতি সন্তান দৈনিক বাংলার সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং বাংলাদেশ সর্বজনীন দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আবুল হাসেম ।


More News Of This Category