বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
Headline :
সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সব পদক্ষেপ নেবে সরকার এমপি মিলন দিনাজপুরে উদ্ধার হওয়া ৩২ কেজি ওজনের প্রাচীন বিষ্ণুমূর্তি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন

কুমিল্লায় সীমান্তে বিজিবির অভিযানে ৪৭ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক

মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি কুমিল্লাঃ
Update : সোমবার, ৭ জুলাই, ২০২৫

মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি কুমিল্লাঃ

কুমিল্লা জেলার সীমান্ত এলাকা থেকে প্রায় ৪৭ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

সোমবার (৭ জুলাই) ভোরে আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপি’র আওতাধীন কটকবাজার পোস্টের বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, ভোর ৫টা ৩০ মিনিটের দিকে সীমান্ত শূন্য লাইন থেকে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাঁনপুর নামক এলাকা থেকে একটি সিএনজিসহ ৪৫৫ পিস বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ি আটক করা হয়। আটককৃত শাড়ির আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৭ লাখ ৯০ হাজার টাকা।

আরও পড়ুনঃ খাগড়াছড়ি জেলা পরিষদে চেয়ারম্যানকে সকল কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানায়, সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। সেই সঙ্গে চোরাচালান ও মাদকবিরোধী অভিযান নিয়মিত পরিচালনা করছে।

আটককৃত চোরাচালানি পণ্যসমূহ যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে বিজিবি জানিয়েছে।


More News Of This Category