বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

কালীগঞ্জে সমকালের সাংবাদিক আহাম্মদ আলীর পিতা আমির উদ্দিন এর দাফন সম্পূর্ণ 

Update : শনিবার, ২১ জুন, ২০২৫
গাজীপুরে

গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুরের কালীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক সমকাল পত্রিকার কালীগঞ্জ প্রতিনিধি আহাম্মদ আলীর পিতা মো. আমির উদ্দিন বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় বার্ধক্যজনিত কারণে কালীগঞ্জ সরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন,)

আজ শুক্রবার (২০ জুন) বাদ জুম্মা কালীগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নামাজের জানাজা শেষে মরহুম আমির উদ্দিনকে কালীগঞ্জ পৌর   কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। মরহুমের জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিকসহ নানা শ্রেণির ও পেশার শত শত মানুষ অংশ নেন।

তিনি মৃত্যুকালে ৩ পুত্র , , কন্যা, ক্যানার স্বামী সহ নাতী-নাতনী ও বহু  আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম মো: আমির উদ্দিন প্রায় ৯০ বছর পূর্বে গাজীপুরের কালীগঞ্জ বাজারে পৌরসভার ৫ নং ওয়ার্ড বালিগাঁও গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।

তিনি একজন ধর্মভীরু, সদাচারী ও  পরোকারী নিবেদিত প্রাণ ব্যক্তি ছিলেন। এলাকাবাসীর নিকট তিনি একজন সর্বজন শ্রদ্ধেয় অভিভাবক হিসেবে পরিচিত ছিলেন।

মরহুমের মৃত্যুতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা সহ শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।  সাংবাদিক আহমদ আলী আমাদের পরম সহকর্মী তার পিতা মরহুম আমির উদ্দিন ছিলেন একজন শান্তিপ্রিয়, নীতিবান ও মানবিক গুণ সম্পন্ন মানুষ।

আরও পড়ুনঃ ঢাকা-১৮ আসনে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করলেন মোস্তফা জামান

তাঁর মৃতুুতে আমরা একজন সফল  ব্যক্তিকে হারালাম। তাঁর ইন্তেকালে কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলামিন দেওয়ান আল আবেদী, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইব্রাহিম খন্দকার, বাংলাদেশ প্রেস ক্লাব কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মুক্তাদির হোসেন,

কালীগঞ্জ থানা প্রেস ক্লাবের প্রতিষ্ঠতা সভাপতি মোঃ জাকারিয়া আল মামুন, কার্যকরী সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ নোমান, কালীগঞ্জ টেলিভিশন ক্লাব এর সভাপতি মোঃ মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ গাফফার, কালীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল হক( শিশির) মোঃ আলমগীর মোল্লা সহ গভীর শোক প্রকাশ করেছেন।

শোকাহত পরিবার কে গভীর সমবেদনা জানান।   মহান আল্লাহ তায়ালা যেন  মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শোক সম্ভান্ত্র পরিবার কে এই শোক কাটিয়ে উঠার তৌফিক দান করুন আমিন।


More News Of This Category