বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
Headline :
কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ যোগদানের দেওয়ার পর থেকে দিন রাত কাজ করে যাচ্ছেন শ্রীপুর উপজেলা ভূমির সহকারী কমিশনার নাহিদ নিয়াজ শিশির,,,, স্টাফ রিপোর্টার সজীব ঢালী সিদ্ধিরগঞ্জে সরকারি গাছ কেটে ফুটপাত দখল, চাঁদাবাজির অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে* নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ। তোমাকে হারানোর পর শান্তা কামালী কালীগঞ্জে স্টকে অতিরিক্ত সার মজুদ: দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা মোঃ আলমগীর মোল্লা বিজয়নগর উপজেলায় বুধন্তী-কেনা সিমরা সড়ক: রাস্তা নয়, যেন ‘মরণ ফাঁদ’। মোঃ বাবুল মিয়া (বাবু) বিজয়নগর উপজেলা প্রতিনিধি) বিজয়নগর উপজেলায় বুধন্তী-কেনা সিমরা সড়ক: রাস্তা নয়, যেন ‘মরণ ফাঁদ’। মোঃ বাবুল মিয়া (বাবু) বিজয়নগর উপজেলা প্রতিনিধি) কুড়িগ্রামে সারের দাবিতে কৃষকদের সড়ক অবরোধ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ২-৯-২০২৬ ০১৭১৭৭৭৬৯৭২ কুড়িগ্রামে সারের দাবিতে কৃষকদের সড়ক অবরোধ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ২-৯-২০২৬ ০১৭১৭৭৭৬৯৭২

কালীগঞ্জে মাদক বিক্রির প্রতিবাদ করায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে জখম, লাখ টাকা ও ফোন ছিনতাই মোঃ আলমগীর মোল্লা

Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

কালীগঞ্জে মাদক বিক্রির প্রতিবাদ করায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে জখম, লাখ টাকা ও ফোন ছিনতাই

মোঃ আলমগীর মোল্লা

গাজীপুরে কালীগঞ্জে ২০২৬ মাদক বিক্রির বিরুদ্ধে প্রতিবাদ করায় এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে রক্তাক্ত জখম করে ১ লাখ ২০ হাজার টাকা, একটি স্মার্ট ও একটি বাটন ফোন ছিনিয়ে নিয়েছে মাদক কারবারি ও তার সঙ্গীরা। এ ঘটনায় ভুক্তভোগী কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও গ্রামের সিরাজুল ইসলাম শেরুর পুত্র রফিকুল ইসলাম রফিক এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছে। একই গ্রামের মজনু মিয়ার পুত্র মুদি ব্যবসায়ী মামুনসহ স্থানীয়রা রফিকের মাদক ব্যবসার প্রতিবাদ করে।

গত শনিবার রাতে মামুন দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে মাদক কারবারি রফিক, মোক্তার শেখের পুত্র এমরান শেখ, সাইফুল শেখের পুত্র সাইদুল ইসলাম, আজিজ মিয়ার পুত্র মনির হোসেনসহ গোলায়েত হোসেন, সানাউল্লাহ ও অজ্ঞাত ৩/৪ জন ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে মামুনকে কুপিয়ে রক্তাক্ত জখম করে ১ লাখ ২০ হাজার টাকা, একটি স্মার্ট ও একটি বাটন ফোন ছিনিয়ে নেয়।

পরে স্থানীয়রা আহত মামুনকে উদ্ধার করে চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শনিবার রাতেই মামুন বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন জানান, “অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


More News Of This Category