রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
Headline :
মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি:

কালিহাতী উপজেলা মানবাধিকার কমিশনের অনুমোদিত নতুন কমিটি ও আইডি কার্ড হস্তান্তর

Update : রবিবার, ২৯ জুন, ২০২৫
কালিহাতী উপজেলা মানবাধিকার কমিশনের অনুমোদিত নতুন কমিটি ও আইডি কার্ড হস্তান্তর

গৌরাঙ্গ বিশ্বাস,বিশেষ প্রতিনিধিঃ

বাংলাদেশ মানবাধিকার কমিশনের টাঙ্গাইল জেলা শাখার পক্ষ থেকে কালিহাতী উপজেলা মানবাধিকার কমিশনের অনুমোদিত নতুন কমিটি ও আইডি কার্ড নেতৃবৃন্দের মাঝে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

শনিবার (২৯ জুন) সন্ধ্যায় টাঙ্গাইল জেলা কার্যালয়ে এ উপলক্ষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন, টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক সাংবাদিক কাজী রিপন ও অর্থ সম্পাদক রায়হান।

তাঁরা কালিহাতী উপজেলা শাখার সভাপতি সাংবাদিক শাহ আলম, নির্বাহী সভাপতি গোবিন্দ চন্দ্র সাহা এবং সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আনন্দ মোহন দত্তের হাতে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র তুলে দেন।

আরও পড়ুনঃ ময়মনসিংহ সড়কে মৃত্যুর মিছিল, ফুলপুর, ভালুকা ও তারাকান্দা এখন দুর্ঘটনার হটস্পট

এ সময় উপজেলা শাখার অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য—সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মোহাম্মদ শহিদুল্লাহ, কোষাধ্যক্ষ সাংবাদিক বিপ্লব সরকার, দপ্তর সম্পাদক সাংবাদিক শুভ্র মজুমদার এবং আইন সম্পাদক সাংবাদিক মো. আষিক প্রমুখ।

উল্লেখ্য, ১ জুন ২০২৫ হতে ৩১ মে ২০২৭ পর্যন্ত এই কমিটির মেয়াদ নির্ধারিত হয়েছে।

জেলা শাখার পক্ষ থেকে জানানো হয়, উপজেলা পর্যায়ে মানবাধিকার রক্ষা ও কার্যক্রমকে আরও শক্তিশালী ও সংগঠিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

 


More News Of This Category