সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
Headline :
পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

কলাপাড়ায় প্রতিষ্ঠান প্রধানদের সাথে ইউএনও’র মত বিনিময়

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
Update : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

কলাপাড়ায় প্রতিষ্ঠান প্রধানদের সাথে ইউএনও’র মত বিনিময়

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থানরত মাদ্রাসা, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ পর্যায়ের প্রধানদের সাথে মতবিনিময় করেছেন নবাগত কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো.কাউসার হামিদ। বুধবার(০৮ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ কার্যালয়ে(পায়রা) এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান খান এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শংকর প্রসাদ অধিকারী। সভায় শিক্ষক নেতৃবৃন্দের পক্ষ থেকে বক্তব্য রাখেন, কুয়াকাটা খানাবাদ কলেজের অধ্যক্ষ সিএম সাইফুর রহমান, কলাপাড়া নেছার উদ্দিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ নাসির উদ্দিন, মুসুল্লিয়াবাদ একে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ ফখরুল ইসলাম, খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান, পিএনডি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক এবং খেপুপাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ নুরুল হক। এ সময় উপজেলার সকল কলেজ, মাদ্রাসা এবং মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানগণ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাউসার হামিদ বলেন, কোন এলাকার উন্নয়নের প্রধান ইন্ডিকেটর হচ্ছে সেই এলাকার উন্নত শিক্ষা। মানসম্মত শিক্ষা বাস্তবায়ন করতে গেলে শিক্ষকদেরকেও মানসম্মত করে গড়ে তুলতে হবে। তিনি উপজেলায় শিক্ষা ব্যবস্থায় সমস্যা চিহ্নিত করে ঐক্যবদ্ধভাবে সমাধানের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সেই সাথে শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক ব্যাবস্থাপনা এবং পাঠদান প্রক্রিয়া উন্নয়নের প্রতিষ্ঠান প্রধানদের জোর অনুরোধ করেন।


More News Of This Category