বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ মেডিকেলে র‍্যাব-১৪-এর অভিযান দালাল চক্রের ১৪ সদস্য আটক আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন মোঃ ফেরদৌস হোসেন অপুষ্টি রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান, সাঘাটায় পুষ্টি সমন্বয় কমিটির সভা মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন বান্দরবানের বন্যা পরিস্থিতি পর্যালোচনায় প্রশাসনের উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি, সৌদি প্রবাসীদের অধিকার রক্ষা ও দালালমুক্ত পরিবেশ গঠনে ‘সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম’-এর অঙ্গীকার নর্থ ওয়েস্ট ওভারসীজ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সরকারি নির্দেশনা অমান্য দেহব্যবসার জেরে খুলনায় ইজিবাইক চালক হত্যা ( দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা ) বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে রয়েছে সরকার: বান্দরবানে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শ্রীবরদীতে জিয়া খাল উদ্ধার ও পুনঃখনন চাই এলাকাবাশী বাঁশী

কবিরাজের দেয়া তথ্যে মামলার আসামী করে হয়রানি, প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
Update : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

কবিরাজের দেয়া তথ্যে মামলার আসামী করে হয়রানি, প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কবিরাজের দেয়া তথ্য অনুযায়ী মামলার আসামী করে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামবাসী। শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে জুমার নামাজের পর গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের আসানপুর গ্রামে এই মানববন্ধনের আয়োজন করে ভুক্তভোগী পরিবার ও গ্রামবাসী।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০২১ সালের ২০ অক্টোবর সকালে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের রতনপুর এলাকায় একটি খাল থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় একই ইউনিয়নের পীরপুর আসানপুর গ্রামের মতিউর রহমান মতিকে। পরে একই দিন বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মতি। এই ঘটনায় পরদিন গোমস্তাপুর থানায় এজাহার করেন তার স্ত্রী মোসা. সাথী বেগম।

তারা আরও বলেন, ঘটনার ১ বছর ৭ মাস পর কবিরাজের দেয়া তথ্য মতে নিহত মতির চাচাতো ভাই ইয়াসিন আলী পঁচুকে আসামী করা হয়। এই মামলায় আলমগীর নামক এক ব্যক্তির সহযোগিতায় শুধুমাত্র কবিরাজের দেয়া তথ্যের সূত্র ধরে তাকে হয়রানী করা হচ্ছে। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য বাইরুল ইসলাম, স্থানীয় বাসিন্দা একরামুল হক, সেলিম রেজা, রমিজ আলী, নিহত মতির চাচতো ভাই ইয়াসিন আলী পঁচু। এসময় আরও উপস্থিত ছিলেন, স্থানীয় বাসিন্দা ইব্রাহিম আলী, কায়েম আলী, আব্দুস সালাম, নারুল ইসলামসহ বিভিন্ন বয়সী লোকজন।


More News Of This Category