সোমবার, ০১ জুন ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
Headline :
জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকীতে লালমনিরহাটে দোয়া ও খাবার বিতরণ। নিউইয়র্কে ‘অ্যল কাউন্টি হোমকেয়ার’র অষ্টম শাখা চালু করলো । দুলাভাইয়ের সাথে বাড়ি ফেরার পথে ঝরল তরুণীর প্রাণ, পুলিশ সদস্য আহত। ঈদকে কেন্দ্র করে মাদক পাচারের চেষ্টা ব্যর্থ, ফুলবাড়ী সীমান্তে ১৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ। তেঁতুলিয়ায় নদীতে ডুবে কিশোরের মর্মান্তিক মৃত্যু। কালিয়াকৈরে হাইটেক সিটি রেলস্টেশনে রেললাইন মেরামতের বিশেষ রেলগাড়ির মালামাল চুরি ১ জন আটক। গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় শিল্প ও বানিজ্য মেলার নামে চলছে অবৈধ জুয়ার আসর। অর্ধকোটি টাকায় ঐতিহ্য রক্ষার মহৎ উদ্যোগ: গার্ড পরিবারের অর্থায়নে সংস্কার হচ্ছে ১৯৪০ সালের ভরতখালী উচ্চ বিদ্যালয়। তিস্তামুখ-বাহাদুরাবাদ সেতুর দাবিতে ফুলছড়িতে হাজারো মানুষের মানববন্ধন।

কবিরহাটে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ মাতৃভূমি দল

নোয়াখালী প্রতিনিধিঃ
Update : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

কবিরহাট (নোয়াখালী)ঃ

বন্যা-পরবর্তী দুর্ভোগে আক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ মাতৃভূমি দল (বিএমএলপি)। সোমবার দুপুরে কবিরহাট উপজেলার বিভিন্ন বন্যা প্লাবিত এলাকায় শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে দলটি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের আহ্বায়ক হাজী হালিম রাজ। তিনি নিজ হাতে ত্রাণসামগ্রী বিতরণ করেন এবং দুর্গত মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, তেল ও শুকনো খাবার।

হাজী হালিম রাজ বলেন,

“ত্রাণ নয়, এটি আমাদের নৈতিক দায়িত্ব। মানুষ যখন বিপদে পড়ে, তখন দলমত নির্বিশেষে সবাইকে এক হয়ে পাশে দাঁড়াতে হবে। বাংলাদেশ মাতৃভূমি দল বিশ্বাস করে, দেশের প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন সবচেয়ে দুর্বল ও দুর্দশাগ্রস্ত মানুষের কণ্ঠকে গুরুত্ব দেওয়া হবে।”

আরও পড়ুনঃ গাবতলীতে বিএনপির মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত

ত্রাণ বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন স্থানীয় নেতা-কর্মী ও স্বেচ্ছাসেবকরা। তারা বন্যাকবলিত এলাকায় গিয়ে ঘরে ঘরে সহায়তা পৌঁছে দেন।

উল্লেখ্য, টানা বৃষ্টিপাত ও উজানের ঢলে কবিরহাট উপজেলার বিভিন্ন এলাকা বন্যায় প্লাবিত হয়। স্থানীয় মানুষ ব্যাপক দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে।

বাংলাদেশ মাতৃভূমি দলের পক্ষ থেকে জানানো হয়, বন্যার্তদের সহায়তায় পর্যায়ক্রমে আরও কিছু অঞ্চলে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হবে।


More News Of This Category