বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
Headline :
খুলনায় নতুন পুলিশ সুপার মো. তাজুল ইসলাম, মাহবুবুর রহমান পিবিআইতে. ( ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা ) লালমনিরহাটে এক যুবককে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ ও স্ট্যাম্পে স্বাক্ষর করে টাকা কেড়ে নেওয়ার অভিযোগ। লামায় রিসোর্ট নির্মাণের নামে কবরস্থান দখলের অভিযোগে মানববন্ধন বগুড়া গাবতলীতে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-৩ নাইচা’র এমপ্লয়ি এনগেজমেন্ট’ বিভাগ থেকে “বাংলাদেশি-আমেরিকান অ্যাসোসিয়েশন এ্যাট নাইচা”-কে দাপ্তরিক সংগঠন হিসেবে স্বীকৃতি আওয়ামী লীগ নিষিদ্ধের কালো আইন পাস প্রতিবাদে ২০ এপ্রিল জাতিসংঘের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ময়মনসিংহ বিভাগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা মৌলভীবাজার জেলা সহ দেশের বিভিন্ন জেলা উপজেলায় দিন দিন লোডশেডিং বেরিয়ে চলছে ভোগান্তি সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের।

একই পরিণতি—জার্মানি ও ইতালির ফুটবল ভাগ্য এক সুতায় গাঁথা

Reporter Name / ৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

মোহাম্মদ জাকিরুল্লাহ পাতা | স্পোর্টস রিপোর্টার

ফুটবল বিশ্বে দুই মহাশক্তি — জার্মানি ও ইতালি। দু’দলই সমানভাবে ইতিহাসগড়া নাম। চারবার করে বিশ্বকাপ জয়ী, তিনবার করে ইউরো চ্যাম্পিয়ন, অথচ সাম্প্রতিক সময়ে তাদের ভাগ্য যেন এক স্রোতে ভেসে যাচ্ছে — ব্যর্থতা, হতাশা ও অকাল বিদায়।

জার্মানি ও ইতালি — দুটি দেশই ৮ বার করে বিশ্বকাপের ফাইনাল খেলেছে। ফুটবল ইতিহাসে এই দু’দলই ছিল ভয়ংকর প্রতিপক্ষ। গোলের রেকর্ড, জয়ের ইতিহাস—সবখানেই তাদের দাপট ছিল ঈর্ষণীয়। একসময় ইতালির ছিল ১৩ ম্যাচে টানা জয়, জার্মানিও ছিল ৩৫ ম্যাচে অপরাজিত রবার্তো মানচিনির নেতৃত্বে।

কিন্তু সময়ের পরিক্রমায় সেই গৌরব এখন অতীত।
জার্মানি টানা দুই বিশ্বকাপে (২০১৮ ও ২০২২) গ্রুপ পর্বেই বিদায় নেয়—যা তাদের ইতিহাসে একমাত্র দুঃখজনক রেকর্ড। আশা ছিল ইউরোতে ঘুরে দাঁড়াবে, কিন্তু হ্যান্সি ফ্লিকের দল ইউরোতেও ব্যর্থ। ইউরোপিয়ান নেশনস লিগেও সাফল্যের দেখা পায়নি জার্মানরা।

অন্যদিকে ইতালিও একই কাহিনি। টানা দুই বিশ্বকাপে মূল পর্বে উঠতে ব্যর্থ। অথচ ইউরো ২০২০-এ তারা ছিল চ্যাম্পিয়ন। সেই জয়ই ছিল মানচিনির ৩৫ ম্যাচে অপরাজিত দলের শ্রেষ্ঠ অর্জন। কিন্তু পরের বাছাইপর্বেই হঠাৎ সবকিছু ভেঙে পড়ে। মূল পর্বে উঠতে না পেরে মানচিনি পদত্যাগ করেন।

নতুন কোচদের অধীনে দুই দলেরই শুরুটা আশাব্যঞ্জক হয়নি। ইউরো বাছাইয়ে পরাজয়, নেশনস লিগে ব্যর্থতা—সব মিলিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে হতাশা। যদিও সর্বশেষ খেলায় জার্মানি ৪-৩ গোলে জিতে কিছুটা স্বস্তি ফিরিয়েছে, তবুও পুনরুত্থানের পথে তাদের অনেক দূর যেতে হবে।

আজও ফুটবলবিশ্ব অপেক্ষায়—চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি এবং চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি আবারও কি ফিরবে তাদের পুরোনো জৌলুসে?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category