বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

উলিপুরে সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি:
Update : রবিবার, ৬ জুলাই, ২০২৫

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় পৌরসভার ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. শফিকুল ইসলাম শফিক (৫০)–কে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৫ জুলাই) রাতে থেতরাই বাজার এলাকায় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, শফিকুল ইসলাম শফিক নিজাই খামার গ্রামের বাসিন্দা ও স্থানীয় আওয়ামী লীগের একজন নেতা। তার বিরুদ্ধে দলীয় লিফলেট বিতরণ, বিশৃঙ্খলা সৃষ্টি এবং নাশকতার পরিকল্পনার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

এলাকাবাসীর অভিযোগ, শফিকুল ইসলাম শফিক দীর্ঘদিন ধরে নানা অনিয়ম, দুর্নীতি ও দাপটমূলক আচরণ করে আসছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, তার ভয়ে অনেকেই মুখ খুলতে সাহস পাননি। কেউ কেউ অভিযোগ করেন, বয়স্ক ও বিধবা ভাতার কার্ড করে দেওয়ার নাম করে বহু মানুষের কাছ থেকে অর্থ আদায় করেছেন।

একাধিক সূত্র জানিয়েছে, বাকরেরহাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির পদ জবরদখল করে আর্থিক অনিয়মেও জড়িত ছিলেন শফিক। এলাকার এক ব্যবসায়ী জানান, “তার দাপট ছিল চোখে পড়ার মতো। কথায় কথায় পুলিশ ডাকার হুমকি দিতেন। এলাকার মানুষ শান্তিতে ছিল না।”
স্থানীয় বাসিন্দা ফেরোজা বেগম বলেন, “ওনার গ্রেপ্তারের পর একটু স্বস্তি ফিরে পেয়েছি। এমন মানুষের বিচার হওয়া দরকার।”

এলাকাবাসীর দাবি, শফিকুল ইসলামের সঙ্গে আরও কয়েকজন সক্রিয় ছিল, যারা এখনো এলাকায় ঘোরাফেরা করছে। তারা তাদেরও দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।


More News Of This Category