বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

উলিপুরে “দূর্যোগকালীন সময়ে জেন্ডার সংবেদনশীল রিপোর্টিং” বিষয়ক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
Update : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুরে (চিলমারী, উলিপুর ও কুড়িগ্রাম) উপজেলা পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে দুর্যোগকালীল সময়ে জেন্ডার সংবেদনশীল রিপোর্টিং বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭শে জুলাই) সকাল ১০ ঘটিকায় উলিপুর উপজেলা পরিষদ সভাকক্ষে “ইউরোপীয় ইউনিয়ন ও আর্টিকেল-১৯, ও ফ্রী প্রেস আনলিমিটেড এর অর্থায়নে, বেসরকারী উন্নয়ন সংস্থা লাইট হাউজের” বাস্তবায়নে ও প্রকল্প সমন্বয়কারী জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উলিপুর উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা, দৈনিক আজকালের খবর পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার জাকির হুসাইন, ভার্চুয়ালী যুক্ত হয়ে বক্তব্য রাখেন, লাইট হাইজের জেন্ডার বিষয়ক উপদেষ্টা ওয়াহিদা ইয়াসমিন, আইসিটি প্রকল্প ব্যবস্থাপক মনিরুল ইসলাম।

আরও পড়ুনঃ গজালিয়া উচ্চ বিদ্যালয়ে কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

অন্যান্যের মধ্যে কুড়িগ্রাম সদর উপজেলা কো-অর্ডিনেটর রিপকন আলী, উলিপুর উপজেলা কোন-অর্ডিনেটর রোকেয়া খাতুন, ফাইনেন্স এসিসট্যান্ট জেনফার জান্নাত, উলিপুর প্রেসক্লাবের সভাপতি এটিএম মমতাহুল হাসান করিমী, সাধারণ সম্পাদক লক্ষণ সেন গুপ্তসহ আরও অনেক উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণের উদ্দেশ্য, দুর্যোগের সময় রিপোর্ট করার সময়, যেসব বিষয় বিবেচনা করা প্রয়োজন, জেন্ডার সমতা এবং সামাজিক অন্তর্ভুক্তি, জেন্ডার সংবেদনশীল প্রতিবেদন ও জেন্ডার-সংবেদনশীল দুর্যোগ প্রতিবেদনে সাংবাদিক এবং সিএসও-এর ভূমিকা সহ জেন্ডার-সংবেদনশীল প্রতিবেদনের জন্য অ্যাপ/ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা করেন বক্তারা।

এ সময় (চিলমারী, উলিপুর ও কুড়িগ্রাম) উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত ৪৮ জন সংবাদকর্মী অংশ গ্রহণ করেন।


More News Of This Category