বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

উলিপুরে ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর প্রথম বার্ষিকীতে জামায়াতের গণমিছিল

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
Update : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

ঐতিহাসিক “জুলাই গণঅভ্যুত্থান”-এর প্রথম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে কুড়িগ্রামের উলিপুরে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। উলিপুর এম.এস. স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মিছিলটি কাচারী মোড় পর্যন্ত গিয়ে এক বিশাল জনসমুদ্রে রূপ নেয়।

হাজার হাজার নেতাকর্মী, ছাত্র-যুবক ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শহরজুড়ে সৃষ্টি হয় গণআন্দোলনের দৃপ্ত চেতনা। “ভোটাধিকার ফিরিয়ে দাও”, “গণতন্ত্র চাই”, “জুলুমের অবসান চাই”— এমন স্লোগানে প্রকম্পিত হয় উলিপুরের রাজপথ।

গণমিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, “২০২৪ সালের জুলাই মাসে জনগণ স্বৈরাচার ও ভোট ডাকাতির বিরুদ্ধে যে গণঅভ্যুত্থান ঘটিয়েছিল, তা এ দেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। আজকের এই গণমিছিল সেই চেতনারই বাস্তব প্রতিফলন।”

আরও পড়ুনঃ জুলাই বিদ্রোহের শহীদদের স্মরণে কায়রোয় বাংলাদেশ দূতাবাসের গভীর শ্রদ্ধা ও আকাশছোঁয়া প্রতিশ্রুতি
তারা আরও বলেন, “গণতন্ত্র, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলমান থাকবে ইনশাআল্লাহ।”

সমাবেশে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা জামায়াতের আমির, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, ছাত্রশিবিরসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীলরা।

পূর্ব ঘোষণা অনুযায়ী মিছিলটি ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ, শৃঙ্খলাবদ্ধ ও ব্যতিক্রমধর্মী। সাধারণ মানুষ ও পথচারীদের মাঝেও মিছিলের প্রতি স্পষ্ট সহানুভূতি ও সমর্থন লক্ষ্য করা যায়।


More News Of This Category