বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
Headline :
সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সব পদক্ষেপ নেবে সরকার এমপি মিলন দিনাজপুরে উদ্ধার হওয়া ৩২ কেজি ওজনের প্রাচীন বিষ্ণুমূর্তি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন

উলিপুরে অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ীকে জরিমানা, জাল ধ্বংস

কুড়িগ্রাম প্রতিনিধিঃ 
Update : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুরে অবৈধ কারেন্ট জাল বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে জরিমানা ও জব্দকৃত জাল ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. শামীমা আক্তারের তত্ত্বাবধানে দুর্গাপুর বাজারে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর আওতায় আব্দুল মালেকের ছেলে মোঃ মমিনুর রহমান (৩৮), নামে এক ব্যবসায়ীকে অবৈধ কারেন্ট জাল বিক্রির সময় আটক করা হয়। পরে উপজেলা চত্বরে নিয়ে জব্দকৃত জাল অগ্নিসংযোগের মাধ্যমে ধ্বংস করা হয়।

আরও পড়ুনঃ কোকোর জন্মদিন উপলক্ষে গাবতলী পৌর বিএনপির দোয়া

ভ্রাম্যমাণ আদালত মমিনুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করে। এ সময় মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. শামীমা আক্তার বলেন, “মাছের প্রজনন রক্ষা ও জলজ সম্পদ সংরক্ষণে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”


More News Of This Category