বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

উখিয়ায় পিতার নৃশংসতায় ৪ বছরের শিশু কন্যা খুন, মরদেহ খালে ভাসিয়ে দেয়ার চেষ্টা

নুরুল বশর উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি : 
Update : রবিবার, ৬ জুলাই, ২০২৫

নুরুল বশর উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি :

মানবতা আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে? উখিয়ার জালিয়া পালং ইউনিয়নের মনখালীতে ঘটে গেল এক বিভীষিকাময় ঘটনা—এক পিতা নিজ হাতে খুন করলো তার নিষ্পাপ, তক্তা-পাটায় হাঁটা শেখা কন্যা শিশুকে। চার বছরের নিষ্পাপ কানিজ ফাতেমা আর কখনো “আব্বু” বলে ডেকে উঠবে না।

শনিবার (৫ জুলাই) রাত সাড়ে ৮টার পর, জালিয়া পালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মনখালীর কোনারপাড়া এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত শিশুর মা জোসনা আক্তারের বর্ণনায় উঠে আসে মর্মন্তুদ দৃশ্য। তিনি জানান, রাতের খাবারের আগ মুহূর্তে পাশের বাড়িতে কাজ করতে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন—তাঁর সন্তানরা আতঙ্কে কাঁপছে। জানায়, পিতা লোহার রড নিয়ে তাড়া করছে সবাইকে। দৌড়ে বাড়ি ফিরে তিনি আবিষ্কার করেন, ঘরের মধ্যে রক্তাক্ত পড়ে আছে তার প্রাণপ্রিয় কন্যা কানিজ। ছাগলের পাশে পড়ে আছে শিশুটির নিথর দেহ।

স্থানীয়দের ডাকতে বের হলে, এই ফাঁকে পাষণ্ড পিতা আমান উল্লাহ মেয়ের মরদেহটি ঘরের পাশের খালে ছুড়ে ফেলে। এরপর এসে খাটের নিচে শুয়ে থাকে নির্লিপ্তভাবে, যেন কিছুই ঘটেনি।

আরও পড়ুনঃ আজ পবিত্র আশুরা

স্থানীয়দের সহায়তায় খালের পানিতে ভেসে থাকা শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক দুর্জয় সরকার ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠান। পাষণ্ড পিতা আমান উল্লাহ (৩২) কে ঘটনাস্থল থেকেই আটক করে পুলিশ।

নিহতের মা আরও জানান, অভিযুক্ত স্বামী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। এর আগেও মাদকাসক্ত অবস্থায় খুন করে জেল খেটেছেন তিনি। সেই থেকেই পরিবারজুড়ে চলছিল আতঙ্ক ও ভয়ের সংসার। নিজের সন্তানদের রক্ষা করতে তিনি বাড়ির ধারালো অস্ত্র লুকিয়ে রাখতেন, তবু শেষরক্ষা হলো না।

এক মায়ের বুক খালি হয়ে গেলো, একটি ছোট্ট জীবন নিঃশেষ হলো এক নেশাগ্রস্ত পিতার বিকৃত হিংস্রতায়।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত আমান উল্লাহর বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে এবং শিশুটির মরদেহের ময়নাতদন্ত শেষে বিস্তারিত প্রতিবেদন তৈরি করা হবে।


More News Of This Category