শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
Headline :
পদ্ম ফুলের সৌন্দর্যের নীলাভূমি নাগেশ^রীর ডাকনিরপাট পদ্মবিল প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল পানছড়িতে দুর্গাপূজার নিরাপত্তায় বিজিবির ড্রোন নজরদারি ও সার্বক্ষণিক টহল মহপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ বিয়ের আগের দিনই বরের মৃত্যু: গাইবান্ধায় আনন্দ ঘেরা দুই পরিবারে হঠাৎ শোকের ছায়া কালভার্ট আছে, সড়ক নেই: নীলফামারীতে দুই ইউনিয়নের হাজারো মানুষের চরম ভোগান্তি রাণীশংকৈলে অজ্ঞাত মরদেহ উদ্ধার। বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ — মানবতার সেবায়, প্রবাসীর অধিকার রক্ষায়।

ঈশ্বরদীতে ইজারাকৃত নৌ-চ‍্যানেল চার্জের থেকে ২৫% চাঁদা না পেয়ে গুলাগুলির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

পাবনা প্রতিনিধি: 
Update : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

পাবনা প্রতিনিধি:

রাজশাহী আরিচা ঘাট থেকে পাকশী ব্রিজ পর্যন্ত বিআইডব্লিউটিএ থেকে ১বছরের জন্য ৫ কোটি ৩১ লাখ টাকায় ইজারা পাই গ্রুপঅন সার্ভিসেস প্লান লিমিটেড এর প্রোপাইটর নাসির উদ্দিন নামের এক ইজারাদার।

গত ১ তারিখ থেকেই পাবনার ঈশ্বরদীর সাঁড়া ঘাট এলাকায় খাজনার টাকা উঠাতে আসলেই চাঁদার সম্মুখীন হতে হয় ইজারাদারদের। ইজারাদারদের অভিযোগ স্থানীয় বিএনপি নেতা জাকারিয়া পিন্টু ও তার ছোট ভাই মেহেদী হাসান এই চাঁদার দাবি করেন।

শনিবার ( ১২ জুলাই ) বেলা ১২ টার দিকে ঈশ্বরদী উপজেলার সাঁড়া ঘাট এলাকায় ঠিকাদারি প্রতিষ্টানেে কর্মিরা নৌ-চ‍্যানেল চার্জের টাকা আদায় করতে গেলে বিএনপি নেতা জাকারিয়া পিন্টু ও তার ছোট ভাই মেহেদী হাসান ষড়যন্ত্র করে গোলাগুলির ঘটনা ঘটায় পরে কাঁকন বাহিনীর নামে অপপ্রচার চালায়।

গ্রুপঅন সার্ভিসেস প্লান লিমিটেড এর সহকারি পরিচালক খন্দকার সোহেল ইসলাম জানান, টেন্ডারটি পাওয়ার পর থেকেই বিভিন্ন চাঁদার সম্মুখীন হচ্ছি। বিএনপি নেতা জাকারিয়া পিন্টু ও তার ছোট ভাই মেহেদী হাসান আমাদের থেকে ২৫% চাঁদা দাবি করে আসছে।

আরও পড়ুনঃ প্রলয় প্রতিশোধ- আসাদুজ্জামান খান মুকুল

গতো শুক্রবার চাঁদার টাকা না পেয়ে খোকন নামের আমার এক শ্রমিককে উঠিয়ে নিয়ে গিয়ে পায়ের রগ কেটে দেয়। আজ আবার ওরা নিজেরাই গোলাগুলি করে কাকন বাহিনীর নামে অপপ্রচার চালাচ্ছে।

তিনি আরও বলেন, আমার কোটি কোটি টাকা সরকারকে রাজস্ব দিয়ে ইজারা নিয়েছি। টাকা উঠানো নিয়ে দুশ্চিন্তায় দিন পার করছি আমরা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের বৈধ ইজারাদারদের পাশে এসে দাঁড়ানোর জোর দাবি জানাচ্ছি।

তবে এ বিষয়ে বিএনপি নেতা জাকারিয়া পিন্টু ও তার ছোট ভাই মেহেদী হাসানের সাথে মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

লক্ষ্ণীকুণ্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ উদ্দিন বলেন, এখনও পর্যন্ত আমরা বিস্তারিত জানতে পারিনি। আমি একটি টিম পাঠিয়েছি আর অভিযোগটা পাওয়ার পর বিস্তারিত বলতে পারব।

 


More News Of This Category