বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
Headline :
সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন মোঃ ফেরদৌস হোসেন অপুষ্টি রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান, সাঘাটায় পুষ্টি সমন্বয় কমিটির সভা মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন বান্দরবানের বন্যা পরিস্থিতি পর্যালোচনায় প্রশাসনের উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি, সৌদি প্রবাসীদের অধিকার রক্ষা ও দালালমুক্ত পরিবেশ গঠনে ‘সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম’-এর অঙ্গীকার নর্থ ওয়েস্ট ওভারসীজ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সরকারি নির্দেশনা অমান্য দেহব্যবসার জেরে খুলনায় ইজিবাইক চালক হত্যা ( দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা ) বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে রয়েছে সরকার: বান্দরবানে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শ্রীবরদীতে জিয়া খাল উদ্ধার ও পুনঃখনন চাই এলাকাবাশী বাঁশী গাইবান্ধায় বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

আশুলিয়ায় সাব রেজিষ্ট্রার পদত্যাগে দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পালন করেছে

মোঃ মনির মন্ডল, সাভারঃ
Update : সোমবার, ৭ জুলাই, ২০২৫

মোঃ মনির মন্ডল, সাভারঃ

দুর্নীতি অনিয়ম ও ঘুষ নেওয়ার অভিযোগে সাভারের আশুলিয়ার সাব রেজিষ্ট্রার খায়রুল বাশার ভুইয়া পাভেলের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পালন করেছে বিক্ষুব্ধ জনতা।

সোমবার দুপুরে সিএমবি আশুলিয়া সড়কের আশুলিয়া সাব রেজিষ্ট্রার অফিসের সামনে দলিল লেখক কল্যাণ সমিতির ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পালন করেন তারা। এসময় আশুলিয়ার বিভিন্ন এলাকার শত শত মানুষ ব্যানার ফেস্টুন নিয়ে দাড়িয়ে এ মানববন্ধন কর্মসুচীতে যোগদান করেন।

সাব রেজিষ্ট্রারের পদত্যাগের দাবিতে দাবিতে এ আন্দোলন গড়ালো আজ ২১ দিনে। ২১ দিনের আন্দোলনের ফলে সাব রেজিষ্ট্রি অফিসে বন্ধ রয়েছে জমি কেনা বেচার রেজিষ্ট্রি কার্যক্রম। যার ফলে গুরুতপূর্ণ আশুলিয়া সাব রেজিষ্ট্রি অফিসে অচলাবস্থা দেখা দিয়েছে। জমি ক্রেতা ও বিক্রেতারা পড়েছে চরম দুর্ভোগে।

আরও পড়ুনঃ ময়মনসিংহে পূর্ববিরোধের জেরে যুবক খুন, ছিনতাইকারী সাগর পলাতক

মানববন্ধন বিক্ষোভ মিছিল থেকে এসময় আশুলিয়া সাব রেজিষ্ট্রার দলিল লেখক কল্যাণ সমিতির আহবায়ক আলমগীর হোসেন বলেন,সম্প্রতি আশুলিয়ার সাব রেজিষ্ট্রার খায়রুল বাশার ভুইয়া পাভেল যোগদান করার পর থেকে ঘুষ অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন টাকা ছাড়া তিনি কোন জমি কেনা বেচার দলিলে স্বাক্ষর করেন না তাই ঘুষখোর সাব রেজিষ্ট্রার

খায়রুল বাশার ভুইয়া পাভেলের পদত্যাগের দাবিতে তারা ১৭ জুন থেকে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি শুরু করেন। এতে করে দলিল লেখক কল্যাণ সমিতির আন্দোলনের কারণে সাব রেজিষ্ট্রি অফিসে অচলাবস্থা বিরাজ করছে।

যার ফলে দলিল না হওয়ায় সরকার কোটি কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছেন। এমন অবস্থায় তারা তার পদত্যাগ দাবি করেন। তিনি পদত্যাগ না করলে রাস্তা অবরোধসহ কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তিনি।

এদিকে এসব অভিযোগ অস্বীকার করে আশুলিয়া সাব রেজিষ্ট্রার খায়রুল বাশার ভুইয়া পাভেল বলেন,আমি কারও কথায় পদত্যাগ করবো না ।
ভক্স পপ আশুলিয়া সাব রেজিষ্ট্রার দলিল লেখক কল্যাণ সমিতির আহবায়ক আলমগীর হোসেন


More News Of This Category