শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
Headline :
পদ্ম ফুলের সৌন্দর্যের নীলাভূমি নাগেশ^রীর ডাকনিরপাট পদ্মবিল প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল পানছড়িতে দুর্গাপূজার নিরাপত্তায় বিজিবির ড্রোন নজরদারি ও সার্বক্ষণিক টহল মহপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ বিয়ের আগের দিনই বরের মৃত্যু: গাইবান্ধায় আনন্দ ঘেরা দুই পরিবারে হঠাৎ শোকের ছায়া কালভার্ট আছে, সড়ক নেই: নীলফামারীতে দুই ইউনিয়নের হাজারো মানুষের চরম ভোগান্তি রাণীশংকৈলে অজ্ঞাত মরদেহ উদ্ধার। বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ — মানবতার সেবায়, প্রবাসীর অধিকার রক্ষায়।

আল মদিনা প্রি- ক্যাডেট স্কুলের ৫ম শ্রেণির পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

Update : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

গজারিয়া উপজেলায় টেংগারচর ইউনিয়নে বড়ইকান্দি ভাটেরচর এলাকায় রবিবার উষ্ণ, আবেগময় ও আনন্দঘন পরিবেশে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি ও প্রাথমিক গণ্ডি পেরিয়ে উচ্চ বিদ্যালয়ে নতুন যাত্রার দিকনির্দেশনা দিতে বড়ইকান্দি ভাটেরচর আল মদিনা প্রি- ক্যাডেট স্কুলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রবিবার ( ৩০ নভেম্বর) একাডেমী চত্বরে অধ্যক্ষ আবদুল জলিলের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাটেরচর দেওয়ান আবদুল মান্নান পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো শাহাদাত হোসেন সায়মন। এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক, সাইদুল খন্দকার, নাজমুন নাহার, আকলিমা বেগম, হাজেরা খাতুন, নাদিয়া আক্তার, মিতা আক্তার, লামিয়া আক্তার প্রমুখ।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের প্রথম গুরুত্বপূর্ণ ধাপ, যা পরবর্তী শিক্ষাজীবনের ভিত্তি গড়ে তোলে। মনোযোগ, শৃঙ্খলা, সততা ও নিয়মিত অধ্যবসায়ের মাধ্যমেই শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও সাফল্যের পথে এগিয়ে যেতে পারবে বলে মতামত দেন।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের ফুল, শুভেচ্ছা কার্ড ও স্মারক উপহার প্রদান করা হয়। শিক্ষার্থীরা বিদ্যালয় ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের অনুভূতি তুলে ধরে। তারা জানায়, শিক্ষকদের স্নেহ, আন্তরিকতা ও সহযোগিতা তাদের প্রাথমিক শিক্ষাজীবনকে আনন্দময় করেছে।

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে ৫ম শ্রেণীর শিক্ষার্থীসহ অন্যান্য শ্রেণীর শিক্ষার্থী এবং অভিভাবকদের উপস্থিতি পুরো অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। শেষ পর্যন্ত দোয়া মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।


More News Of This Category