রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
Headline :
কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা

আলোচনার আশ্বাসে সড়ক ছাড়লেন ইঞ্জিনিয়ারিং কলেজের আন্দোলনকারী শিক্ষার্থীরা

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
Update : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি) গঠনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। বুধবার (০৯ জুলাই ২০২৫) সকাল ১০টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত টানা সাড়ে পাঁচ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন তারা।

নগরীর রহমতপুর বাইপাস মোড়ে শিক্ষার্থীরা জড়ো হয়ে বাঁশের ব্যারিকেড দিয়ে ময়মনসিংহ-টাঙ্গাইল, ময়মনসিংহ-জামালপুর এবং ঢাকাগামী দিঘারকান্দা বাইপাস সড়কে যান চলাচল বন্ধ করে দেন। এতে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয় এবং জনদুর্ভোগ দেখা দেয়।

দেড় মাস ধরে চলমান আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে নিজস্ব কারিকুলামে বিআইটি গঠনের দাবি জানিয়ে আসলেও প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। শান্তিপূর্ণ কর্মসূচিতে সাড়া না পেয়ে বাধ্য হয়েই তারা সড়কে নেমেছেন বলে জানান আন্দোলনকারীরা।

আরও পড়ুনঃ রাজীবপুরে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতকরণে প্রকল্পের তথ্য উন্মুক্ত

অবরোধ চলাকালে পুলিশ, ইউএনও ও কলেজের অধ্যক্ষ শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেন। পরে জেলা প্রশাসক মোঃ মুফিদুল আলম ও পুলিশ সুপার ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন। জেলা প্রশাসক শিক্ষার্থীদের দাবি শিক্ষা উপদেষ্টার কাছে পাঠানোর আশ্বাস দেন এবং আগামী সোমবার আলোচনায় বসার প্রতিশ্রুতি দেন।

শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে অবরোধ তুলে নিলেও ঘোষণা দেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবির বাস্তবায়ন না হলে তারা আরও কঠোর কর্মসূচি গ্রহণ করবেন।


More News Of This Category